কর্নার থেকে সরাসরি গোল করতে পারার বিশ্বাস ছিল নেইমারের

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬

সান্তোসে গিয়ে ক্লাব সমর্থকদের ‘দুর্ব্যবহারে’ ভেঙে পড়ার কথা নেইমারের। কিন্তু এই বিষয়টিকে তিনি উজ্জীবনী শক্তি বানালেন। কর্নার থেকে সরাসরি গোল করে আনন্দে ভাসালেন প্রতিপক্ষ দলের সমর্থকদের!

রবিবার ইন্তারনাসিওনাল দে লিমেইরার বিপক্ষে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে ৩-০ গোলে জিতেছে সান্তোস। ২৭তম মিনিটে চোখ ধাঁধানো এক গোল করেন নেইমার। নজর কাড়েন প্রতিপক্ষ সমর্থকদের।

ব্রাজিলিয়ান তারকার কর্নার কিকে বল বাঁক খেয়ে প্রতিদ্বন্দ্বী গোলকিপার ইগো গ্যাব্রিয়েলকে পাশ কাটিয়ে দূরের পোস্টে আঘাত করে জালে জড়ায়।

এর আগে একইভাবে কর্নার থেকে তিকুইনিয়ো সোয়ারেসকে গোল বানিয়ে দেন নেইমার। তারপর নিজ মাঠে ঘরের দর্শকদের দুয়ো শুনেছেন ৩৩ বছর বয়সী।

ম্যাচ শেষে নেইমার বললেন, ‘যখন কর্নার নিতে গেলাম, তখন তারা আমাকে উস্কানি দিচ্ছিল। আমি তাদের আরও জোরে দুয়ো দিতে বললাম, তখনই তো গোলে অ্যাসিস্ট করলাম। দ্বিতীয়বার যখন সেখানে (কর্নার) গেলাম, তারা আবারও একই কাজ করলো। আমি নিজেকে বললাম, এখন আমিই গোল করতে যাচ্ছি।’

তিনি বললেন, ‘দারুণ এক শট নিলাম। আমার প্রথম অলিম্পিক গোল (কর্নার থেকে সরাসরি গোল) করতে পারলাম।’

জানুয়ারিতে শৈশবের ক্লাবে ফিরে ছয় ম্যাচ খেলে এটি নেইমারের দ্বিতীয় গোল। গত ১৮ মাসে আল হিলালের সঙ্গে থেকে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। ইনজুরিতে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকা নেইমার নিজের ফিটনেস ফিরে পেতে সান্তোসকে বেছে নেন, করেন ছয় মাসের চুক্তি।

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের