হঠাৎ সাফের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশের হেলাল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মার্চ ২০২৫, ২২:৪৫আপডেট : ০২ মার্চ ২০২৫, ২২:৫৫

এই বছরের শুরুতে নতুন করে চুক্তি নবায়ন হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যে চাকরি ছাড়তে হলো সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালকে! দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা থেকে গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই সংগঠক। ১ এপ্রিল থেকে আর সাফের সঙ্গে নেই হেলাল। বাফুফে ও সাফ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

যদিও এনিয়ে হেলাল বাংলা ট্রিবিউনকে কিছু বলতে চাননি। শুধু বলেছেন, ‘এনিয়ে এখন আমি কোনও মন্তব্য করতে চাই না। সময় হলে সব পরিষ্কার হবে।’

২০১৫ থেকে সাফে সাধারণ সম্পাদক পদে আছেন হেলাল। প্রতিবছরই চুক্তি নবায়ন হয়। এবার নতুন চুক্তির কিছুদিনের মধ্যে চাকরি ছাড়তে হলো একসময়ের বাফুফে সাধারণ সম্পাদককে!

খোঁজ নিয়েও চাকরি ছাড়ার পেছনে কোনও অফিসিয়াল কারণ জানা যায়নি। ব্যক্তিগত কারণ সামনে এসেছে। এনিয়েও হেলাল কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

হেলালের জায়গায় এবার এএফসি থেকে সরাসরি অন্য কেউ সাধারণ সম্পাদকের পদে বসতে যাচ্ছেন বলে শোনা গেছে।

সাফের সভাপতি কাজী সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হ্যাঁ, হেলাল সাহেব পদত্যাগ করছেন। কেন পদত্যাগ করেছেন তা উনি ভালো বলতে পারবেন। উনাকে জিজ্ঞেস করলে ভালো হয়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের