১০ জনের সোসিয়েদাদকে হারিয়ে আবার শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৫, ২৩:৩৩আপডেট : ০২ মার্চ ২০২৫, ২৩:৩৩

অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে শনিবার শীর্ষে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৪ ঘণ্টা না যেতেই তাদের কাছ থেকে এক নম্বর স্থান পুনরুদ্ধার করলো বার্সেলোনা।

রবিবার ১০ জনের রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। 

লা লিগায় টানা সপ্তম জয়ে বার্সেলোনা ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সবার উপরে। অ্যাটলেটিকোর চেয়ে এক পয়েন্ট বেশি তাদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে তিনে। শনিবার রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হারে তারা।

১৭তম মিনিটে ডিফেন্ডার আরিজ এলুস্তোনদো ফাউল করেন দানি ওলমোকে। তাকে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলকে পেয়ে দ্রুত এগিয়ে যায় বার্সা। জেরার্ড মার্টিন ও মার্ক কাসাদো প্রথম পেশাদার গোল করেন। 

বিরতির পরও অতিথি দলের ওপর চাপ ধরে রেখে একের পর এক সুযোগ তৈরি করে বার্সা। শেষ অর্ধে রোনাল্ড আরাউহো ও রবার্ট লেভানডোভস্কি গোল করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী