বেনফিকার মাঠে জিতলো ১০ জনের বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ০৩:৫৭আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৫:৪৬

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলা শেষে বার্সেলোনা এগিয়ে থাকলো। বেনফিকার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে কাতালান জায়ান্টরা। বুধবার ১০ জনের দল নিয়েও ১-০ গোলে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল।

২২তম মিনিটে পাউ কুবারসি বেনফিকার ভেনগেলিস পাভলিদিসকে ফাউল করে লাল কার্ড দেখেন। একজন কম নিয়ে খেলেও হাল ছাড়েনি বার্সা। এই প্রতিকূল সময়ে তাদের কিপার উজচেখ শেসনি দারুণ কিছু সেভে দলকে ম্যাচে রাখেন।

পোলিশ কিপারের এই প্রচেষ্টার পুরস্কার পায় বার্সা। ম্যাচের ৬১তম মিনিটে বেনফিকার বক্স থেকে ভুল পাসে বল পান রাফিনিয়া। প্রতিপক্ষের ভুলের সুযোগ ভালোভাবে নেন ব্রাজিলিয়ান। তার নিচু শট বেনফিকার এক ডিফেন্ডারের গায়ে লেগে বাঁ পাশের পোস্ট দিয়ে জালে জড়ায়।

রাফিনিয়ার গোলে জিতলেও বার্সেলোনার নায়ক শেসনি। গত সেপ্টেম্বরে হাঁটুর লিগামেন্ট ছিড়ে ছিটকে যাওয়া মার্ক আন্দ্রে টের স্টেগেরন স্থলাভিষিক্ত হন তিনি। অবসর ভেঙে বার্সার জার্সি পরা পোলিশ কিপার এদিন বাঁচান দলকে।

বার্সা মিডফিল্ডার পেদ্রি বলেছেন, ‘শেসনি আজকে আমাদের অনেকবার রক্ষা করেছে। সে অসাধারণ। ম্যাচের শুরুতে একজনকে হারানোর পর দলীয় প্রচেষ্টাকে অনেক কৃতিত্ব দিতেই হবে।’

শেসনির চমৎকারিত্ব শুরু হয় কিকঅফের ৩০ সেকেন্ড পর। পাভলিদিস বল দখলে নিয়ে বক্সের মধ্যে কেরেম আকতুরকোগলুকে দেন। তার নিচু শট এক হাতে রুখে দেন ৩৪ বছর বয়সী কিপার।

শেসনি ম্যাচে সব মিলিয়ে আটটি সেভ করেন, যার মধ্যে পাঁচটি দ্বিতীয়ার্ধে। বেনফিকা তখন ৬০ শতাংশেরও বেশি সময় বলের দখলে রেখেছিল এবং গোলের প্রচেষ্টা ছিল ১৫টি। বিরতির ঠিক পরে ফ্রেডরিক আর্সনেসকে খুব কাছ থেকে ঠেকিয়ে ঝলক দেখান পোলিশ কিপার। তারপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রেনাটো সানচেসের বুলেট স্ট্রাইকও ফিরিয়ে দিয়ে দলকে উদ্ধার করেন তিনি।

গোলের জন্য বার্সাকে শট নিতে দেখা গেছে মাত্র দুইবার, তার মধ্যে লক্ষ্যে নেওয়া একমাত্র শটেই হয়েছে গোল।

এদিকে দিনের আরেক ম্যাচে ইন্টার মিলান ২-০ গোলে ফেনুর্দ রটারডামের মাঠে জিতেছে। হ্যারি কেনের জোড়া গোলে বেয়ার লেভারকুসেনকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি