রোনালদোর গোল ত্রিশের আগে ৪৬৩, তার পরেও ৪৬৩! 

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৫, ১০:০৩আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১০:৩২

বয়স অনুযায়ী গোলেরও যে ভারসাম্য করা সম্ভব সেটার উদাহরণ বোধহয় ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ৯২৬তম গোল করেছেন শুক্রবার। তাতে ত্রিশ বছরের আগে ও পরে মিলিয়ে গোলের সংখ্যায় ভারসাম্যও ধরে রাখার নজির স্থাপন করেছেন তিনি। 

আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে রোনালদো জাল কাঁপান প্রথমার্ধের স্টপেজ টাইমে। প্রাথমিকভাবে অফসাইডের ফাঁদে সেটা বাতিল হলেও পরে ভার রিভিউতে টিকে গেছে। তাতে বয়স অনুযায়ী গোলের অনন্য এক ভারসাম্যের নজির গড়েছেন পর্তুগিজ তারকা। একমাস আগে ৪০ স্পর্শ করা রোনালদোর এটি ছিল ৩০ বছর পার করার পর ৪৬৩তম গোল। ৩০তম জন্মদিনের আগেও একই সংখ্যক (৪৬৩) গোল ছিল তার ঝুলিতে। 

একমাত্র ফুটবলার হিসেবে হাজার গোলের মাইলফলকের পেছনে ছুটতে থাকা রোনালদো আর ৭৪ গোল পিছিয়ে আছেন। বয়স ৪০ পার হওয়ার পরও পর্তুগিজ তারকা যেভাবে খেলছেন, তাতে করে এই কীর্তি গড়া তার জন্য সময়ের ব্যাপার মাত্র। 

 

/এফআইআর/ 
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি