সালাহর জোড়া গোলে ১৬ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৫, ২৩:১০আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২৩:২০

লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন না হলেও মোহাম্মদ সালাহ গোলের পর গোল করে যাচ্ছেন। শনিবার সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের প্রথম ও ক্লাবের ২৪২তম গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় তিনে ওঠেন। পরে আরেকবার জাল কাঁপান মিশরীয় ফরোয়ার্ড। তার জোড়া গোলে সাউদাম্পটনকে ৩-১ এ হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে আরও শক্ত অবস্থান নিয়েছে অলরেডরা।

এই জয়ে লিভারপুল আপাতত ১৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে। ২৯ ম্যাচে তারা পেয়েছে ৭০ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৪। সাউদাম্পটন ৯ পয়েন্ট নিয়ে ২০ দলের তালিকায় সবার শেষে। অবনমন অঞ্চল এড়ানোর স্থান থেকে ১৩ পয়েন্ট পেছনে তারা।

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ জয়ে বীরোচিত পারফর্ম করা কিপার আলিসন এদিন সতীর্থ সেন্টার ব্যাক ভার্জিল ফন ডাইকের সঙ্গে তালগোল পাকিয়ে গোল হজম করেন। তাদের ভুলে বল পেয়ে প্রথমার্ধের ইনজুরি টাইমে আড়াআড়ি শটে জাল কাঁপান উইল স্মলবোন। অ্যানফিল্ড যেন নিস্তব্ধ।

তবে বিরতির পরপর গা ঝাড়া দিয়ে ওঠে লিভারপুল। তিন মিনিটের ব্যবধানে গোল করেন ডারউইন নুনেজ ও সালাহ।

লুইস দিয়াজ সাউদাম্পটনেরদুই ডিফেন্ডারের ফাঁক গলে বল বাড়ান। ৫১তম মিনিটের গোলে সমতা ফেরান নুনেজ।

তিন মিনিট পর সাউদাম্পটনের বক্সে পেনাল্টি আদায় করেন নুনেজ। স্মলবোনের ফাউলের শিকার হন উরুগুয়ান তারকা। স্পট কিক থেকে গোল করেন সালাহ, যা লিভারপুলের জার্সিতে ২৪২তম। এই গোলে তিনি পেছনে ফেলেছেন গর্ডন হজসনকে (১৯২৬-১৯৩৫)। মিশরীয় ফরোয়ার্ডের সামনে এখন শুধু ইয়ান রাশ (৩৪৬) ও রজার হান্ট (২৮৫)। ২০১৭ সালে রোমা থেকে এসে ৩৯০তম ম্যাচেই এই কীর্তি গড়লেন সালাহ। 

এখানেই শেষ নয়। ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন সালাহ। বক্সের মধ্যে ইউকিনারি সুগাওয়ারার হ্যান্ডবল হলে পেনাল্টি পায় লিভারপুল।

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী