ছয় মাস পর অধিনায়ক হয়ে ফ্রান্সের স্কোয়াডে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ২১:৪১আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২১:৪১

ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের স্কোয়াড ঘোষণার পর শিরোনামে কিলিয়ান এমবাপ্পে। ছয় মাসেরও বেশি সময় অনুপস্থিত থাকার পর জাতীয় দলে তাকে রেখেছেন কোচ দিদিয়ের দেশম।

আগামী ২০ ও ২৩ মার্চের দুই লেগের ম্যাচে এমবাপ্পে অধিনায়কত্ব পাবেন কি না, সেই অনিশ্চয়তাও দূর করলেন দেশম। অধিনায়কের আর্মব্যান্ড তার হাতেই থাকছে নিশ্চিত করলেন কোচ, ‘আমি তার সঙ্গে কথা বলেছিলাম, এনিয়ে আলোচনা হয়েছে। সেই হবে অধিনায়ক।’

গত নভেম্বরে ইসরায়েল ও ইতালির বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে ছিলেন না ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। দেশম বলেছিলেন, এমবাপ্পে শারীরিক ও মানসিকভাবে ভুগছেন, দলের ভালোর জন্যই তাকে বাইরে রাখা হয়েছে।

অবশ্য ছোট ঊরুর ইনজুরিতে পড়েছিলেন এমবাপ্পে। তারপরও খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। শেষবার তিনি বেলজিযামের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেন ৯ সেপ্টেম্বর নেশন্স লিগে। 

ইনজুরিতে শেষ স্কোয়াডের বাইরে থাকা অরেলিয়েন শুয়োমেনিকেও ফেরানো হয়েছে। আছেন পিএসজির তারকা উসমান দেম্বেলে।

লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে গতি ও দক্ষতা দিয়ে পিএসজি স্ট্রাইকার দেশির দোওই নজর কেড়েছেন। ১৯ বছর বয়সেই সিনিয়র দলে অভিষেক হতে পারে তার।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী