অ্যাতলেতিকোর শিরোপার আশায় এবার এস্পানিওলের ধাক্কা

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ০১:৪৫আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০১:৪৫

শিরোপার দৌড়ে আরও পেছনে পড়ে গেলো অ্যাতলেতিকো মাদ্রিদ। গেতাফে ও বার্সেলোনার কাছে হারের পর লা লিগায় তাদের জয়খরা বেড়ে দাঁড়ালো তিন ম্যাচে। রেলিগেশনের শঙ্কায় থাকা এস্পানিওলের মাঠে শনিবার ১-১ গোলে ড্র করেছে মাদ্রিদ ক্লাব।

এক ঘণ্টারও বেশি লিড ধরে রেখেছিল অ্যাতলেতিকো। আতোঁয়া গ্রিয়েজমানের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে মারাশ কুমবুলার হেড পৌঁছে যায় সিজার আজপিলিকুয়েতার কাছে। অ্যাতলেতিকো মাদ্রিদ অধিনায়ক বক্সের বাইরে থেকে ডানপায়ের শটে জাল কাঁপান। ৩৮তম মিনিটে এগিয়ে যায় মাদ্রিদ ক্লাব।

তবে বক্সে ঢুকতেই লিয়ান্দ্রো কাবরেরাকে ফাউল করে অ্যাতলেতিকোকে বিপদে ফেলেন ক্লেমন্ত লংলে। ১৫তম স্থানে থাকা এস্পানিওল ম্যাচে ফেরার সুযোগ পায়। পাউদো কোনও ভুল করেননি। ৭১তম মিনিটে পেনাল্টি থেকে জালে বল জড়িয়ে দেন এবং পয়েন্ট উদ্ধার করেন।

অ্যাতলেতিকো ৫৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট পেছনে তারা। ২৯ পয়েন্ট নিয়ে এস্পানিওল রেলিগেশন অঞ্চল থেকে দুই পয়েন্ট উপরে।

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি