ভক্তদের ঈদ শুভেচ্ছা জানালেন হামজা-জামাল

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ১২:০৮আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১২:০৮

আজ সোমবার বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা। পাশাপাশি তারা ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। লাল-সবুজ জার্সিতে কয়েকদিন আগে ফুটবলে অভিষিক্ত হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে ঈদ শুভেচ্ছা জানালেন। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াও ঈদ আনন্দ ভাগাভাগি করলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় জাতীয় দলের দুই তারকা ফুটবলার সবার মঙ্গল কামনা করে ঈদের শুভেচ্ছা জানালেন।

বাফুফের ভিডিওতে হামজা বলেন, ‘আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ।’

জামাল বললেন, ‘ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সি পরেন হামজা। স্কোর গোলশূন্য থাকলেও শুরুতেই আলো ছড়িয়েছেন হামজা। ওই ম্যাচের একাদশে ছিলেন না জামাল। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচ খেলবে ১০ জুন ঢাকায়। ওই ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার।

/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী