মেয়াদ বাড়লো বাফুফে টেকনিক্যাল ডিরেক্টরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৫, ১৬:০৩আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৬:০৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পদে সাইফুল বারী টিটুর মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত ছিল। এনিয়ে টেনশনে ছিলেন সাবেক এই ফুটবলার। তার সঙ্গে চুক্তির মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে, মানে জুন পর্যন্ত টিটু থাকছেন। 

এ প্রসঙ্গে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য কামরুল হাসান  বলেছেন, ‘টেকনিক্যাল কমিটির সভায় এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে সভাপতির অনুমোদনক্রমে টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে নতুন করে তিন মাসের জন্য চুক্তি বাড়ানো হয়েছে।’  

টেকনিক্যাল ডিরেক্টরের মেয়াদ নতুন করে তিন মাস বাড়ানো প্রসঙ্গে তার কথা, ‘আমাদের নতুন কমিটি তার কাজের পরিধি আরও পর্যবেক্ষণ করবে, এজন্যই মূলত তিন মাস মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া টেকনিক্যাল ডিরেক্টর ফুটবল ফেডারেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। ফুটবল উন্নয়নের জন্য আমরা সামনের দিকে এই পদে বিদেশি নিযুক্তের ব্যাপারেও ভাবছি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী