বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নারী ফুটবলাররা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ১৫:১৪আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৫:১৮

উচ্ছ্বাস, উৎসবের আমেজে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে গোটা দেশ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রাও। 

সোমবার শাহবাগ এলাকায় অধিনায়ক আফঈদা খন্দকারের নেতৃত্বে ১০-১২ জন খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বৈশাখী উৎসবে অংশ নিয়েছিলেন। 

জাতীয় দলের জার্সি ও কালো প্যান্ট পরে নারী ফুটবলাররা শোভা যাত্রায় অংশ নেন। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে হাজারো মানুষের অংশগ্রহণে বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শাহবাগের সেই শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় নারী ফুটবলারদেরও। 

জাতীয় দলের জার্সি ও কালো প্যান্ট পরে নারী ফুটবলাররা মনোযোগের সঙ্গে ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত উপভোগ করেন। তাছাড়া আনন্দ শোভাযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা নানান শিল্পকর্ম ও প্রতিকৃতি আগ্রহভরে দেখেন তারা।

শোভাযাত্রায় নারী ফুটবলাররা।

/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম