এভারটনকে হারিয়ে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৫আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৫

প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে আরও বড় ধাপ ফেললো লিভারপুল। বুধবার মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ১-০ গোলে হারালো তারা। দ্বিতীয়ার্ধে একমাত্র গোল করেন ডিওগো জোতা।

লিগে ৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো এভারটন। আর ম্যাচটি জিতে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান বাড়ালো লিভারপুল। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট তাদের। ৩৪ পয়েন্ট নিয়ে ১৫তম এভারটন।

এভারটনের বেতো শুরুতে গোল করলেও অফসাইডে বাতিল হয়। তারপর সহজ একটি সুযোগ নষ্ট করেন তিনি। দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলেন জোতা। ৫৭তম মিনিটে লুইজ দিয়াজের ব্যাক হিলে বল পেয়ে পর্তুগাল ফরোয়ার্ড প্রতিপক্ষের ট্যাকেল সামলে জাল কাঁপান।

১১ মিনিট পর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে মারাত্মক ট্যাকেল করেন এভারটন ডিফেন্ডার জেমস তারকোভস্কি। তার বিরুদ্ধে লাল কার্ডের জোরালো দাবি উঠলেও ভিএআরে কেবল হলুদ কার্ড দেখেন গত ফেব্রুয়ারির ডার্বিতে স্টপেজ টাইমে সমতাসূচক গোল করা এই ডিফেন্ডার। আগের দেখায় দুই দলের হাতাহাতিতে ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলে, লিভারপুল কোচ আর্নে স্লটসহ চার জন দেখেন লাল কার্ড।

লিগে লিভারপুল ২৬ ম্যাচ অজেয় থাকলেও হতাশা নিয়ে গত মাসের আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেই তাদের বিদায় করে এবং লিগ কাপ ফাইনালে হেরে যায় নিউক্যাসল ইউনাইটেডের কাছে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি