লিভারপুল প্যারেডে ভক্তদের ভিড়ে গাড়ি হামলা, আহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৫, ০৯:০৩আপডেট : ২৭ মে ২০২৫, ০৯:০৩

লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন উপলক্ষে আয়োজিত একটি প্যারেড চলাকালে ভক্তদের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবারের (২৬ মে) এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তবে পুলিশ এটিকে সন্ত্রাসবাদ-সম্পর্কিত ঘটনা মনে করছে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষকে গ্রেফতার করেছে, যাকে তারা গাড়ির চালক বলে মনে করছে। এই গাড়িটিই উত্তর-পশ্চিম ইংল্যান্ডের শহরটিতে উদযাপনরত একদল ভক্তের ওপর উঠে গিয়েছিল।

ঘটনাস্থলে ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়। অ্যাম্বুলেন্স কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে নেওয়া ২৭ জনের মধ্যে চারজন শিশু। একটি শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক গুরুতর আহত অবস্থায় রয়েছেন। গাড়ির নিচে আটকে পড়া চারজনকে দমকল বাহিনী উদ্ধার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে, গাড়ি ভক্তদের দিকে ধেয়ে গেলে অনেককে আকাশে ছিটকে যেতে দেখা যায়।

গাড়িটি থেমে যাওয়ার পর ক্ষুব্ধ ভক্তরা সেটির দিকে ছুটে যায় এবং জানালা ভাঙতে শুরু করে, তখন পুলিশ হস্তক্ষেপ করে চালকের কাছাকাছি যেতে তাদের বাধা দেয়।

সাংবাদিকদের পুলিশের অস্থায়ী উপ-মহাপরিদর্শক জেনি সিমস জানান, ‘আমরা বিশ্বাস করি এটি একটি একক ঘটনা এবং এর সঙ্গে আমরা আর কাউকে খুঁজছি না। এটি সন্ত্রাসবাদ হিসেবে বিবেচিত হচ্ছে না।’

বসন্তকালীন ব্যাংক হলিডের কারণে বেশিরভাগ মানুষ ছুটিতে থাকায় হাজার হাজার ভক্ত শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন লিভারপুল দল এবং কর্মকর্তাদের প্রিমিয়ার লিগ ট্রফি নিয়ে খোলা ছাদের বাসে প্যারেড দেখতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন বলেন, ঘটনাটি একটি আনন্দঘন দিনের ওপর এক গভীর অন্ধকার ছায়া ফেলেছে।

পুলিশ অতি দ্রুত গ্রেফতার করা ব্যক্তির বর্ণনা প্রকাশ করেছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান সুপারিনটেনডেন্ট ডাল বাবু বিবিসিকে বলেন, ঘটনাটি ইসলামপন্থি হামলা ছিল- সামাজিক মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে তারা এ পদক্ষেপ নিয়েছে।

এর আগে এ ধরনের ঘটনার গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় দাঙ্গার রূপ নিয়েছিল।

সোমবারের ঘটনার এক প্রত্যক্ষদর্শী, যার নাম চেলসি বলে জানিয়েছেন, বিবিসি রেডিওকে বলেন, রাস্তায় ভিড়ে থাকা মানুষরা মূলত ভয়ংকর চিৎকার শুনেই বিপদের কথা টের পান। তখন কেউ কেউ সরে যেতে সক্ষম হন কারণ চালক গাড়ি থামানোর কোনও লক্ষণ দেখাননি।

কোভিড মহামারির সময় লিভারপুল সর্বশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল, যখন লকডাউনের কারণে উদযাপন করা যায়নি।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক্সে ঘটনাটিকে ‘ভয়ানক’ বলে অভিহিত করেন এবং জানান যে তিনি নিয়মিত তথ্য নিচ্ছেন।

লিভারপুল এফসি এক্সে জানায়, তারা সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। এই গুরুতর ঘটনার দ্বারা যারা প্রভাবিত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবটি।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের