নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার শাস্তি এমবাপ্পের, তবে...

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ১৩:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৩:০০

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের আন্তোনিও রুডিগার ও কিলিয়ান এমবাপ্পের বিপক্ষে অসদাচরণের অভিযোগ উঠেছিল। যা নিয়ে তদন্ত করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তদন্তের পর জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন তারা। তবে এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে খেলতে পারবেন তারা। 

ঘটনাটা মূলত অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গত ১২ মার্চের। শুটআউটের সময় একই অভিযোগে অভিযুক্ত হন ভিনিসিয়ুস জুনিয়র ও দানি সেবায়োসও।  

উয়েফার ডিসিপ্লিনারি সংস্থা শুক্রবার জানিয়েছে, তারা রুডিগার ও এমবাপ্পেকে মৌলিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। সেজন্য দু’জনকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে সেটা এক বছরের জন্য স্থগিত থাকবে। 

ক্যামেরা থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, রুডিগার অ্যাতলেতিকো ভক্তদের উদ্দেশ্যে গলা কাটার মতো ভঙ্গি করেছেন। এমবাপ্পের অঙ্গভঙ্গি ছিল অশালীন। এই অপরাধে রুডিগারকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। আর এমবাপ্পেকে জরিমানা করা হয়েছে ৩০ হাজার ইউরো। 

ভিনিসিয়ুসের বিরুদ্ধে তদন্ত হলেও তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে, সেবায়োসকে স্টেডিয়ামের দর্শকদের উসকানি দেওয়ার অপরাধে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।   
    
/এফআইআর/
সম্পর্কিত
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সর্বশেষ খবর
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি