শেষ দিকের গোলে বায়ার্নকে হারালো ইন্টার

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৫

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান চমক দেখালো। বায়ার্ন মিউনিখের মাঠে তারা প্রথম লেগে জিতেছে ২-১ গোলে। অথচ থমাস মুলারের গোলে ম্যাচ ড্রয়ের সম্ভাবনা জাগায় জার্মানরা।

৮৮তম মিনিটে ডেভিড ফ্রাত্তেসি জয়সূচক গোল করেন। মঙ্গলবারের এই জয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে বড় ধাপ ফেললো ইতালির জায়ান্টরা।

ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ ৩৮ মিনিটের গোলে আর্সেনালকে চালকের আসনে বসান। মার্কাস থুরাম ব্যাকহিলে তাকে গোল বানিয়ে দেন। তার আগে হ্যারি কেইনের শট পোস্টে লেগে ফিরলে বায়ার্নকে হতাশ হতে হয়।

মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া মুলার বদলি নেমে ছাপ রাখেন। ২৫ বছরের বায়ার্ন অধ্যায়ের ইতি টানবেন এই জার্মান। ৮৫তম মিনিটে জাল কাঁপিয়ে তিনি মিউনিখ ক্লাবকে সমতায় ফেরান।

স্কোর ১-১ করে বায়ার্নের উল্লাস থামার আগেই ইতালিয়ানরা জয়ের আনন্দে ভাসে। ৮৮ মিনিটে কার্লোস অগাস্ত কাট করে বল পেছনে দিলে ফ্রাত্তেসি জালে বল ঠেলে দেন। 

ট্রেবলের লক্ষ্যে থাকা ইন্টার চলতি মৌসুমে ১১টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলে মাত্র তিন গোল হজম করেছে। আগামী ১৬ এপ্রিল ফিরতি লেগে স্বাগতিকদের মুখোমুখি হবে বায়ার্ন।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী