ভারতে সাফের আগে বাংলাদেশের জোর প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ এপ্রিল ২০২৫, ২২:০৫আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২২:০৫

আগামী ৯-১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ হবে। বাংলাদেশ দলও এতে অংশ নেবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রথমবারের মতো যশোরের শামস-উল-হুদা একাডেমিতে চলবে যুবাদের ক্যাম্প। 

১৭ এপ্রিল থেকে কোচ গেলাম রব্বানী ছোটনের অধীনে শুরু হবে অনুশীলন। এরই মধ্যে ট্রায়ালও চলছে। প্রবাসী ফুটবলাররাও এসেছেন।

আজ বৃহস্পতিবার বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীর নেতৃত্বে সভায় বিষয়টি নিশ্চিত হয়েছে। 

তবে আসর যেহেতু টার্ফের মাঠে হবে, তাই দল ভারত যাওয়ার আগে সপ্তাহখানেক বিকেএসপিতে ক্যাম্প করবে। সেখানে টার্ফে হবে অনুশীলন। 

এছাড়া সাফ ও এএফসি অনূর্ধ্ব ১৭ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। জাহেদী বলেছেন, ‘আমরা সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাংলাদেশে আয়োজন করতে চাই। সেই চেষ্টা থাকবে আমাদের।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি