লিভারপুলে আরও দুই বছর থাকবেন সালাহ, উচ্ছ্বাসে ভাসছেন স্লট

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১৫:০১আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৫:১২

লিভারপুলে মোহাম্মদ সালাহর ভবিষ্যৎ নিয়ে কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান ঘটলো ক্লাবের ভক্তদের আনন্দে ভাসিয়ে। অ্যানফিল্ডে নতুন চুক্তিতে সই করেছেন লিভারপুল ফরোয়ার্ড।

আগের চুক্তির মেয়াদ এই গ্রীষ্মেই শেষ হতো। সালাহও বলে আসছিলেন- এটাই হতে পারে তার শেষ মৌসুম। কিন্তু ৩২ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করলেন। তাতে করে অন্তত ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকছেন তিনি।

সালাহ বললেন, ‘নিশ্চয়, আমি খুব উত্তেজিত। আমাদের দল এখন সেরা। আগেও আমাদের সেরা দল ছিল। কিন্তু আমি চুক্তিতে সই করলাম কারণ আমি মনে করি আরও ট্রফি জেতার সুযোগ আমাদের আছে এবং আমার ফুটবলও উপভোগ করতে পারবো।’

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে পা রাখা সালাহ এখন ক্লাবটির সবচেয়ে বেশি বেতন পান। শোনা গিয়েছিল, অ্যানফিল্ডে থাকার জন্য বেতনে কিছু ছাড় দিতে হবে তাকে। ক্লাব সূত্র জানিয়েছে, দুই পক্ষের মধ্যে এমন কোনও আলোচনাই হয়নি।

এদিকে সালাহর চুক্তিতে উচ্ছ্বসিত কোচ আর্নে স্লট, ‘আমি খুশি, অবশ্যই। এই দল ও ক্লাবের জন্য সে কতটা মূল্যবান, সেটা সে অনেক বছর ধরেই এই ক্লাবে প্রমাণ করেছে। আমরা খুব খুশি যে, সে দুই বছরের চুক্তি করেছে।’

তিনি আরও বলেন, ‘স্বস্তি? ভক্তদের জন্য মনে করি। এটা (লিভারপুল স্পোর্টিং ডিরেক্টর) রিচার্ড হিউজের জন্যও বিরাট স্বস্তির। কারণ মোহাম্মদ সালাহ ফ্রি এজেন্ট হিসেবে চাইলে যে কোনও ক্লাবে চলে যেতে পারতো।’

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী