ইন্দোনেশিয়া-জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৮

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাংলাদেশের মেয়েরা ত্রিদেশীয় সিরিজ খেলবে। ফিফার এই উইন্ডোতে জর্ডানের আম্মানে স্বাগতিক দল ছাড়াও তারা মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। 

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩১ মে আর ৩ জুন হবে শেষটি। তবে কবে কার সঙ্গে খেলা, তা এখনও চূড়ান্ত হয়নি। ২৭ মে সাবিনারা যাবেন আম্মানে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে থাকা বাংলাদেশের দুই প্রতিপক্ষ অনেক এগিয়ে। জর্ডান ৭৪ ও ইন্দোনেশিয়া ৯৪ এ আছে। 

বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা চাই এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাংলাদেশ দল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলুক। এতে করে দলের অবস্থান পরিষ্কার হবে। কোচ পিটার বাটলারের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে।’

৪ জুন আম্মান থেকে ফিরবে দল। এরপর কিছু দিন অনুশীলন করে সাবিনারা মিয়ানমারে যাবে বাছাই পর্ব খেলতে। 

 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি