যশোরে প্রবাসীদের নিয়েই সাফের প্রস্তুতি শুরু, আশাবাদী ছোটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ এপ্রিল ২০২৫, ২০:১৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ২০:২৩

ভারতের অরুণাচল প্রদেশে ৯ মে থেকে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এই টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে। হেড কোচ গোলাম রব্বানি ছোটনের অধীনে প্রথমবারের মতো যশোরের শামস উল হুদা ফুটবল একাডেমিতে বৃহস্পতিবার ৩১ জনকে নিয়ে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। যোগ দেওয়ার অপেক্ষায় ডাক পাওয়া আরও চার ফুটবলার। 

মূলত বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীর উদ্যোগে এই দৃষ্টিনন্দন একাডেমিতে বয়সভিত্তিক দলের আবাসিক প্রস্তুতি শুরু হয়েছে। 

আগের দিন রাতে এসে আজ সকালে একাডেমি মাঠে দুই ঘণ্টা অনুশীলন করেন ফয়সাল, মাহিন ও কাদেররা।

এই দলে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে রয়েছেন তিনজন প্রবাসীও। লাল সবুজ দলের জার্সি পরার স্বপ্ন তাদের অবয়বে। 

দলটির কোচ গোলাম রব্বানী ছোটন। যার নারী ফুটবলে ব্যাপক সাফল্য রয়েছে। এই প্রথম সাফে ছেলেদের দলের হেড কোচ হয়ে ডাগ আউটে থাকবেন তিনি।

ছেলেদের আসরেও কোচ হয়ে সাফল্য পেতে চাইছেন ছোটন, ‘সবাই প্রত্যাশা করছে ভালো কিছু হবে। ফাইনালে খেলবে। চ্যাম্পিয়ন হবে। আমিও তেমনটি প্রত্যাশা করি। এই দলটি ঘরোয়া ফুটবলের বিভিন্ন বিভাগ থেকে করা হয়েছে। বিপিএল, বিসিএল ও একাডেমির খেলোয়াড়রাও আছে। আশা করছি ভালো কিছু হবে।’

কোচের মতোই ফরোয়ার্ড নাজমুল হুদা ফয়সাল আশাবাদী কণ্ঠে  বলেছেন,  ‘আমাদের সঙ্গে তিনজন প্রবাসী ফুটবলার রয়েছেন। তাদের স্কিল ভালো। এই একাডেমির পরিবেশ থেকে শুরু করে মাঠ, থাকা ও খাওয়াসহ সবকিছুই ভালো। এছাড়া আমাদের হেড কোচ অনেক অভিজ্ঞ। তার কাছ থেকে শিখছি আমরা। সাফে ইতিবাচক ফলই আমাদের সবার প্রত্যাশা।’

এই মাসের শেষে দলটি যশোর থেকে সাভারের বিকেএসপিতে এসে কদিন অনুশীলন করে অরুণাচল প্রদেশে যাবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি