লিভারপুলে ফন ডাইকের নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ২১:০৮আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ২১:০৮

অ্যানফিল্ডে আরও দুই বছর থাকছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ভবিষ্যৎ নিয়ে গত কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে নতুন চুক্তি করেছেন এই ডিফেন্ডার। বৃহস্পতিবার ক্লাব এই ঘোষণা দিয়েছে।

নতুন চুক্তি করায় ২০২৭ সালের জুলাই পর্যন্ত লিভারপুলে থাকবেন ফন ডাইক। এই গ্রীষ্মেই তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। 

কদিন আগে মোহাম্মদ সালাহর সঙ্গেও চুক্তি নবায়ন করেছিল লিভারপুল। এবার ফন ডাইকের সঙ্গে নতুন চুক্তি করে তারা বুঝিয়ে দিলো, সামনের দিনগুলোতেও সাফল্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তাদের।

ফন ডাইক বলেছেন, ‘আমি খুব খুশি, খুব গর্বিত। এনিয়ে কথা বলতে গিয়ে অবশ্যই অনেক বেশি আবেগ আমার মনে কাজ করছে। এটা গর্বের অনুভূতি, একই সঙ্গে আনন্দেরও। আরও দুই বছর এই ক্লাবের সঙ্গে আমার পথচলা বাড়াতে পেরে আমি খুব খুশি।’

২০১৮ সালের জানুয়ারিতে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন ফন ডাইক। তারপর থেকে বিশ্ব ফুটবলে অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 

লিভারপুলের হয়ে ফন ডাইক তিনশটিরও বেশি ম্যাচে খেলেছেন, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন সাতটি বড় ট্রফি। চলতি মৌসুমে ক্লাবের ২০তম লিগ শিরোপা উঁচিয়ে ধরার অপেক্ষায় তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান