ম্যারাডোনাকে ‘মোটা’ বলে চার গোল খাওয়া আর্জেন্টাইন কিংবদন্তি গাত্তি আর নেই

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ২০:০৫আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২০:৫৫

কিংবদন্তি আর্জেন্টাইন গোলকিপার ও জাতীয় দলের সাবেক তারকা হুগো অরলান্দো গাত্তি পরলোকে পাড়ি জমালেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। রবিবার তার মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন। 

কোমর ভেঙে যাওয়ায় দুই মাস আগে হাসপাতালে ভর্তি করা হয় গাত্তিকে। পরে নিউমোনিয়া, কিডনি ও হার্টের সমস্যায় পড়লে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠে। গণমাধ্যমের খবর, রবিবার তার পরিবারের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে ফেলা হয়।

গাত্তির স্বভাবের কারণে তার ডাকনাম হয় ‘এল লোকো’ বা ‘ম্যাডম্যান’, মানে ‘পাগল’। আর্জেন্টিনার শীর্ষ লিগে সবচেয়ে বেশি ৭৬৫ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তার দখলে। ১৯৬২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত খেলেছেন তিনি।

বয়স ৪৪ হওয়ার পরও গাত্তি বোকা জুনিয়র্সের প্রথম একাদশে নিয়মিত খেলেছেন। মুখে যা আসতো তাই বলতেন তিনি। গোলপোস্ট ছেড়ে প্রায়ই ছয় গজ বক্সের বাইরে যাওয়া প্রথম দিকের গোলরক্ষকদের একজন ছিলেন তিনি।

নানান সময়ে করা মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন গাত্তি। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে একবার ‘গোরদিতো’ বা ‘মোটা’ বলেছিলেন। এর কয়েকদিন পর ম্যারাডোনা তার বিপক্ষে এক ম্যাচে চারটি গোল করে জবাব দেন।

গাত্তি বোকা জুনিয়র্সের হয়ে ১৯৭৭ সালে কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন। দুর্ভাগ্যক্রমে পরের বছর বিশ্বকাপ শিরোপা জেতা হয়নি। ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার দলের প্রথম গোলকিপার হিসেবেই তাকে বিবেচনা করা হয়েছিল। কিন্তু বিশ্বকাপের কয়েক মাস আগে হাঁটুর ইনজুরি তাকে ছিটকে দেয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী