বিশেষ মুহূর্তের অপেক্ষায় কেইন

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১৮:০৯আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৮:০৯

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের একচেটিয়া আধিপত্য নতুন কিছু নয়। ৩৩ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত বছর ট্রফি জিততে না পারলেও তার আগে টানা ১২ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তারা। আগামী শনিবার শীর্ষ চারের প্রত্যাশী মাইঞ্জের বিপক্ষে জিতলে এবং বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন অগসবার্গকে হারাতে পারলেই ৩৪তম ট্রফি জিতবে মিউনিখ ক্লাব। কিন্তু সেই ক্ষণটি একজনের জন্য হবে বিশেষ কিছু।

বলা হচ্ছে হ্যারি কেইনের কথা। ফুটবলের দীর্ঘ ক্যারিয়ারে প্রথম কোনও মেজর ট্রফি জেতার দ্বারপ্রান্তে তিনি। টটেনহাম হটস্পার বা ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত কোনও শিরোপা জেতা হয়নি তার। 

গত মৌসুমে কেইন যোগ দিলেও বাভারিয়ানরা লেভারকুসেনকে লিগ ও কাপ জিততে দেখেছে। এবার তারা জার্মান লিগের মুকুট জিতে আবারও ঘরোয়া ফুটবলে নিজেদের দাপট দেখাতে চায়। গত সপ্তাহে ইন্টার মিলানের কাছে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার দুঃখও হয়তো ঘুচবে।

৩১ বছর বয়সী ফরোয়ার্ড কেইন এখন পর্যন্ত ৬০টি বুন্দেসলিগা ম্যাচ খেলে করেছেন ৬০ গোল। এই মৌসুমে এখন পর্যন্ত ২৪ গোল করেছেন। প্রথম খেলোয়াড় হিসেবে তিনি শুরুর দুটি বুন্দেসলিগা মৌসুমেই শীর্ষ গোলদাতার পুরস্কার জেতার পথে।

চার ম্যাচ হাতে রেখে বায়ার্ন ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে। লেভারকুসেন ৬৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে।

এই মৌসুম শেষে ২৫ বছরের বায়ার্ন ক্যারিয়ারের ইতি টানতে যাওয়া থমাস মুলার ক্লাবটির হয়ে ৫০০তম লিগ ম্যাচ খেলতে যাচ্ছেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের