রেফারির সঙ্গে বাজে আচরণ করে ক্ষমা চাইলেন রুডিগার

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ১৯:৪১আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৯:৪১

কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে রিয়াল মাদ্রিদের হারের ম্যাচের শেষ দিকে ঘটলো অপ্রীতিকর ঘটনা। আগেই থেকেই রেফারি রিকার্ডো ডি বার্গোস বেঙ্গোয়েটশিয়ার ওপর খ্যাপাটে ছিল মাদ্রিদ। শেষ বাঁশি বাজার আগে তার কিছু সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোচিং এরিয়া থেকে ‘বরফ’ ছুড়ে মারেন সেন্টার ব্যাক অ্যান্তোনিও রুডিগার। তারপর তেড়ে আসেন তার দিকে। কোচিং স্টাফরা তাকে টেনে না ধরলে আরও খারাপ কিছু হতে পারতো। লাল কার্ড বের করতে সময় নেননি বার্গোস। রেফারির সঙ্গে এমন বাজে আচরণ করে ক্ষমা চাইলেন রুডিগার।

বার্গোস তার রিপোর্টে লেখেন, বদলি হয়ে মাঠ ছাড়া রুডিগার টেকনিক্যাল এরিয়া থেকে তার দিকে একটি বস্তু ছুড়ে মারেন। যেটা সৌভাগ্যক্রমে তার কাছে পৌঁছায়নি। কোচিং স্টাফদের অনেকে রুডিগারকে টেনে ধরে রাখেন।

রবিবার রুডিগার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে ক্ষমা চাইলেন, ‘গতকাল রাতে আমার আচরণের জন্য কোনও অজুহাত নেই। আমি এজন্য খুব দুঃখিত। দ্বিতীয়ার্ধে আমরা খুব ভালো খেলেছিলাম। ১১১ মিনিট পর আমি আমার সতীর্থদের আর সাহায্য করতে পারিনি, শেষ বাঁশি বাজার আগে আমি একটি ভুল কেরছিলাম। রেফারি ও প্রতেকের কাছে আবারও ক্ষমা চাই, যাদেরকে আমি গত রাতে হতাশ করেছি।’

ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, রুডিগার তার পায়ের ব্যথা সারানোর জন্য ব্যবহার করা আইস ব্যাগটি মাঠের দিকে ছুড়ে মারেন। মাদ্রিদ স্টাফরা তাকে শান্ত করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি