হয়লুন্দের ৯৬তম মিনিটের গোলে হার এড়ালো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ২১:৩৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২১:৩৫

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার পাঁচ ম্যাচে চতু্র্থ হারের খুব কাছে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ২০ মিনিট ১০ জন নিয়ে খেলেও তাদের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছিল এএফসি বোর্নমাউথ। ভিটালিটি স্টেডিয়ামে উৎসব করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বাগতিক দর্শকরা। তবে রাসমুস হয়লুন্দ তাদের আনন্দ মাটি করে দিলেন।

স্টপেজ টাইমের গোলে বোর্নমাউথের মাঠ থেকে একটি পয়েন্ট আদায় করে ফিরেছে ম্যানইউ। ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে তারা। ৩৪ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে এক ধাপ উপরে উঠে ১৪ নম্বরে ম্যানচেস্টার ক্লাব। ৫০ পয়েন্ট নিয়ে আগের জায়গা দশে বোর্নমাউথ।

২৩তম মিনিটে আন্তোয়ান সেমেনিও গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। মৌসুমের ১৬তম হারের চোখ রাঙানি দেখছিল ম্যানইউ। শেষ পর্যন্ত ৯ মিনিটের স্টপেজ টাইমের ষষ্ঠ মিনিটে গোল করে দলকে উদ্ধার করেন হয়লুন্দ।

নোসাইর মাজরাওয়িকে ফাউল করে ৭০তম মিনিটে হলুদ কার্ড দেখেন বোর্নমাউথ স্ট্রাইকার ইভানিলসন। পরে ভিএআর রিভিউতে সিদ্ধান্ত পাল্টে তাকে লাল কার্ড দেখানো হয়।

এনিয়ে পাঁচ ম্যাচে দ্বিতীয় ড্র দেখলো ম্যানইউ। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি