আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৪আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩২

আর্সেনালের মাঠে নেমেছিল ক্রিস্টাল প্যালেস। ম্যাচটি নিয়ে শুধু এই দুই দলের নয়, লিভারপুল ও তার সমর্থকদেরও আগ্রহ ছিল তুঙ্গে। এই ম্যাচটি আর্সেনাল হারলেই তো শিরোপা উৎসব করে ফেলতে পারতো লিভারপুল। কিন্তু অপেক্ষা বাড়লো।

এমিরেটস স্টেডিয়ামে দুইবার এগিয়ে গিয়েও প্যালেসের কাছে হোঁচট খেয়েছে আর্সেনাল। শেষ দিকে তাদের জাল কাঁপিয়ে সম্ভবত লিভারপুলের মনেও আশার সঞ্চার করেছিল প্যালেস। ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় আর একটি পয়েন্ট দূরে অলরেডদের শিরোপা!

রেকর্ড ছোঁয়া প্রিমিয়ার লিগ শিরোপা একেবারে লিভারপুলের হাতের নাগালে। আগামী রবিবার টটেনহাম হটস্পারকে স্বাগত জানাবে তারা। হার এড়ালেই চ্যাম্পিয়ন।

৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে লিভারপুল (৭৯)। লিভারপুল বাকি পাঁচ ম্যাচই যদি হেরে যায় তবুও আর্সেনাল তাদের অবশিষ্ট চার ম্যাচ জিতে অলরেডদের পেছনে ফেলতে পারবে না। মানে আর একটি পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন আর্নে স্লটের দল।

তৃতীয় মিনিটে জ্যাকব কিউইয়রের গোলে আর্সেনাল এগিয়ে যায়। আধঘণ্টা হওয়ার আগেই এবেরেচি এজে প্যালেসকে সমতায় ফেরান। বিরতির তিন মিনিট আগে লিয়ান্দ্রো ট্রসার্ড আবার গানারদের লিড এনে দেন।

কিন্তু শেষ দিকে ম্যাচে উত্তেজনা ছড়ায়। প্যালেসের বদলি খেলোয়াড় জ্য ফিলিপ্পে মাতেতা ৮৩তম মিনিটে আর্সেনাল কিপার ডেভিড রায়ার শরীরের ওপর দিয়ে জালে বল জড়ান।

প্যালেস সমতা ফেরানোর পর আর্সেনাল নিজেদের গোলপোস্ট অক্ষত রেখে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের