শেখ হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে কোনও সম্পর্ক নেই: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৫, ১৮:০৬আপডেট : ০৪ মে ২০২৫, ১৯:২৫

হেফাজতের ৩ মে’র মহাসমাবেশ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘জাগ্রত জুলাই’ নামে একটি স্ট্যান্ডে ঝোলানো শেখ হাসিনার কুশপুত্তলিকা নিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজেদুর রহমান।

রবিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ‘কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনও সম্পর্ক নেই’ বলে জানানো হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, পয়লা মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘জাগ্রত জুলাই’ নামে স্টিকার লাগানো একটি স্ট্যান্ডে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকাটি ফাঁসির দড়িতে ঝোলানো হয়—এমন সংবাদ দ্য ঢাকা (The Dacca) নামের একটি প্ল্যাটফর্মের ফেসবুক পেজে নিউজ আকারে পাওয়া যায়। এতে বোঝা যায়, জুলাইয়ের যোদ্ধা শিক্ষার্থীরা প্রতিবাদস্বরূপ কুশপুত্তলিকাটি আগেই সেখানে ঝুলিয়ে রেখেছিল। আমাদের ৩ মে’র মহাসমাবেশ স্থলের বাইরে রাজু ভাস্কর্যের সামনে জনতার ক্ষোভের শিকার ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতে ইসলামের কোনও সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, ঘটনাটির সঙ্গে হেফাজতকে জড়িয়ে নারীর প্রতি ‘বিদ্বেষ’ আকারে যারা অপপ্রচার করছে, তারা জুলাই বিপ্লবের শত্রু আওয়ামী দোসর ছাড়া আর কিছু নয়। মূলত গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার প্রতি সাধারণ জনতার ক্ষোভ হিসেবেই ঘটনাটি ঘটেছে বলে আমরা মনে করি। এছাড়া নারীর প্রতি ঘৃণা বা বিদ্বেষ আমরা সমর্থন করি না।

তিনি আরও বলেন, আমাদের মহাসমাবেশকে আমরা পূর্ণ শান্তি-শৃঙ্খলার সঙ্গেই সম্পন্ন করতে সক্ষম হয়েছি। অতীতে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের জমায়েতের ওপর পুলিশ আক্রমণ করে, সহিংস পরিস্থিতি তৈরি করে সহিংসতার দায় আবার আমাদের ওপর চাপিয়ে দিতো। তখন থেকে একদল সেক্যুলার মিডিয়া ফ্যাসিবাদের দোসর হিসেবে অপপ্রচার চালিয়ে দেশে-বিদেশে আমাদের প্রতি ঘৃণা তৈরি করেছে।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবুকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি