প্রথমবার এশিয়ান কাপ ফুটসালে খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ১৯:২৬আপডেট : ০৯ মে ২০২৫, ১৯:২৬

জলসিড়িতে বসেছিল বাফুফের জরুরি সভা। সেখানে একমাত্র এজেন্ডা ছিল ফুটবলের আরেক ছোট সংস্করণ ফুটসালে অংশগ্রহণ নিয়ে। মাত্র ১০ মিনিটের সভা শেষে বাংলাদেশ ফুটসাল দল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এবারই প্রথম ফুটসালে দল গড়বে বাংলাদেশ। আগামী বছরের মে মাসে ইন্দোনেশিয়ায় হবে এশিয়ান কাপ ফুটসাল। এর আগে বাংলাদেশকে খেলতে হবে আগামী সেপ্টেম্বরের বাছাইপর্ব। বাফুফের ফুটসাল কমিটি দ্রুতই দল গড়ার কাজ শুরু করবে।

সভা শেষে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এতদিন দল ছিল না। আমাদের তো শুরু করতে হবে। সেই শুরুর জন্য আজ সভায় বসেছিলাম। ফুটসাল কমিটিকে বলা হয়েছে দল গড়বে। তারা ইতোমধ্যে এ ব্যাপারে আলোচনা করেছে। আমাদের বাছাইপর্ব খেলতে হবে। এরপর ১৬ দল নিয়ে হবে মূল পর্ব। ইন্দোনেশিয়া স্বাগতিক হিসেবে খেলবে। বাকি ১৫ দল আসবে বাছাই খেলে।’ 

এরপরই তিনি যোগ করেন, ‘কমিটির চেয়াম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুরুতে ৫-৬টি ক্লাব গঠন করা হবে। সেখান থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করবো আমরা।’

ফুটসাল নিয়ে ঘরোয়াভাবে লিগ কিংবা টুর্নামেন্ট আয়োজন করা যায় কিনা তা নিয়েও ভাবছে ফেডারেশন। 

এদিকে জলসিড়ির মাঠে স্কুল ফুটবলে অনূর্ধ্ব-১৪ বিভাগে স্কলাশটিকা মিরপুর ৩-০ গোলে স্যার জন উইলসন স্কুলকে হারিয়ে শিরোপা জিতেছে। অনূর্ধ্ব-১২ বিভাগে আবার স্যার জন উইলসন স্কুল ৩-১ গোলে স্কলাশটিকা মিরপুরকে হারিয়ে ট্রফি পেয়েছে। বাফুফে সভাপতিসহ অন্য কর্মকর্তারা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী