কিংসের কাছে ৫ গোলে হারের বদলা নিলো পুলিশ

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫, ২০:০৭আপডেট : ১৬ মে ২০২৫, ২০:৩৬

প্রিমিয়ার লিগে বাংলাদেশ পুলিশ এফসি গত জানুয়ারিতে বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল ৫-০ গোলে। সেই হারের শোধ শুক্রবার তুলে নিলো তারা ১-০ গোলে জিতে। ম্যাচের একমাত্র গোল করেন দীপক রায়।

চলতি মৌসুমে সপ্তম জয় পায় পুলিশ। আর চতুর্থ হার দেখে কিংস। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে কিংস টেবিলের তিন নম্বরে। আর ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পুলিশ।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় পুলিশ। ৫০ মিনিটে ম্যাথিউজ বাবলুর শট কিংস কিপার মেহেদী হাসান শ্রাবণ ফেরালেও বল পেয়ে যান দীপক। ফিরতি শট ফাঁকা জালে বল জড়িয়ে দেন তিনি।

৫৭ মিনিটে মজিবুর রহমান জনি ও পরে রাকিব হাসানের শট ফিরিয়ে লিড ধরে রাখেন পুলিশ গোলকিপার রাকিবুল তুষার।

আবু সাইদের ৭৭তম মিনিটে ফ্রি কিক রক্ষণ দেয়াল পেরিয়ে শ্রাবণের গ্লাভস এড়িয়ে ক্রসবারে আঘাত করে। তাতে ব্যবধান দ্বিগুণ করতে পারেনি পুলিশ।

নির্ধারিত সময় শেষ হওয়ার আগের মিনিটে ইনসান আলি দারুণ স্লাইডে বল জাল কাঁপালেও অফসাইডের কারণে গোল হয়নি। কিংসের ফরোয়ার্ড হতাশায় মুখ ঢাকেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে