রেকর্ড গড়ে আলোনসোকে বিদায় জানালো লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৫, ১৬:০৯আপডেট : ১৮ মে ২০২৫, ১৬:০৯

বায়ার লেভারকুসেনকে বিদায় বলেছেন কোচ জাবি আলোনসো। তার অধীনে বুন্দেসলিগায় শেষ ম্যাচ খেলেছে দল। ম্যাচটা মেইঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও নতুন রেকর্ডের তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছেন তিনি। তার অধীনে টানা দুই মৌসুম অ্যাওয়ে ম্যাচে হার দেখেনি লেভারকুসেন। যা জার্মান লিগে আগে কখনও হয়নি। 

আলোনসো জার্মান ক্লাবটি থেকে আড়াই বছরের সম্পর্ক ছিন্ন করে বিদায় নিচ্ছেন। জোর গুঞ্জন রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তিনি। 

গতবার তার অধীনে প্রথম লিগ জয়ের পথে একটি ম্যাচও হারেনি লেভারকুসেন। এবার অবশ্য বায়ার্ন মিউনিখের কাছে শিরোপা হাতছাড়া হয়েছে। ৩৪ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে মৌসুম শেষ করছে তারা।   

ম্যাচে ৩৫ মিনিটে প্রথম গোল হজম করে লেভারকুসেন। মেইঞ্জের হয়ে গোল করেন পল নেবেল। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় আলোনসোর দল। পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল আদায় করে এগিয়ে গেছে। ৪৯ ও ৫৪ মিনিটে গোল করেন প্যাট্রিক শিক। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে আবার সমতায় ফেরে মেইঞ্জ। জাল কাঁপান জনাথন বুর্কার্ট। 

স্টপেজ টাইমে মনে হচ্ছিল, অ্যাওয়ে ম্যাচে টানা অপরাজেয় থাকার রেকর্ড হয়তো আর ধরে রাখতে পারবে না লেভারকুসেন। স্টেফান বেল গোল করেছিলেন, কিন্তু দীর্ঘ ভার রিভিউর পর হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায় সেটা।     

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি