নাটকীয় মৌসুম শেষে শিরোপা জিতেছে নাপোলি

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫, ০৯:৪৯আপডেট : ২৪ মে ২০২৫, ১০:১৮

ইতালিয়ান ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা সিরি আ’য় শিরোপা নিষ্পত্তি হওয়ার কথা ছিল শেষ দিন। ট্রফির লড়াইটা ছিল নাপোলি ও ইন্টার মিলানের মাঝে। তবে অবস্থা এমন ছিল যে, ১ পয়েন্টে এগিয়ে থাকায় শেষ ম্যাচ নাপোলি জিতলেই শিরোপা নিশ্চিত। হয়েছেও তাই। কালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ ইতালিয়ান শিরোপা ঘরে তুলেছে নাপোলি। ইন্টার ২-০ গোলে কোমোর বিপক্ষে জিতলেও লাভ হয়নি।   

নাটকীয় মৌসুমের শেষে শিরোপা নিশ্চিত হওয়ায় কোচ আন্তোনিও কন্তেও ইতিহাস গড়েছেন। তিন ভিন্ন ক্লাবের হয়ে জিতেছেন সিরি আ। তার আগে ইন্টার মিলান ও জুভেন্টাসের হয়ে শিরোপা জিতেছেন। 

নাপোলি এক পয়েন্টে এগিয়ে থাকলেও একই সময়ে মাঠে নামা ইন্টারের খেলায় মনে হচ্ছিল শিরোপা বুঝি তাদের কাছেই থাকবে। প্রথমার্ধে ২০ মিনিটের মাথায় কোমোর বিপক্ষে অগ্রগামিতা পেয়ে যায় ইন্টার। কিন্তু কন্তের দুই সামার সাইনিং হয়ে আসা তারকা পরে নেপলসের জন্য নিশ্চিত করেছেন স্কুদেত্তো। ৪২ মিনিটে মাত্তেও পলিতানোর ক্রস থেকে জাল কাঁপান স্কট ম্যাকটমিনে। যা ছিল তার মৌসুমের ১২তম গোল। তার পর ৫১ মিনিটে চেলসি থেকে আসা রোমেলু লুকাকু অসাধারণ ড্রিবলিংয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে এনে দেন কাঙ্ক্ষিত দ্বিতীয় গোল।  

তার মানে দাঁড়ায় ইন্টার কোমোর বিপক্ষে ২-০ গোলে জিতলেও সেটা তাদের জন্য যথেষ্ট ছিল না। নাপোলি এক পয়েন্টের ব্যবধান রেখেই নাটকীয় মৌসুমে শিরোপা নিশ্চিত করেছে। এটি ছিল তাদের চতুর্থ শিরোপা। ১৯৮৭ ও ১৯৯০ সালে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরেই এসেছিল প্রথম দুটি ট্রফি।

৩৭ ম্যাচে নাপোলির সংগ্রহ ছিল ৭৯ পয়েন্ট। ইন্টারের অর্জন ৭৮। 

ম্যাচ শেষে উচ্ছ্বসিত নাপোলি অধিনায়ক জিওভানি ডি লরেঞ্জো বলেছেন, ‘সবাই এতে অবদান রেখেছে। তবে সবচেয়ে বেশি ভূমিকা ছিল কোচ কন্তের। শীর্ষে পৌঁছাতে তাকে আমাদের প্রয়োজন ছিল। সে ছিল বিস্ময়কর।’

/এফআইআর/     
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি