আনচেলত্তি-মদরিচের বিদায়ী ম্যাচে এমবাপ্পের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫, ২২:১২আপডেট : ২৪ মে ২০২৫, ২২:৫২

গ্যালারির এক অংশে বড় ব্যানারে লুকা মদরিচ ও কার্লো আনচেলত্তিকে ধন্যবাদ জানালেন ভক্ত-সমর্থকরা। ১৩ বছরের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের ইতি টানা লিজেন্ডারি মিডফিল্ডারকে লুকা কিংবদন্তি আখ্যা দিয়ে বিদায় জানালেন তারা। ক্রোয়েশিয়ান তারকা বদলি হয়ে মাঠ ছাড়ার মুহূর্তে কিছুক্ষণ থেমে গেলো খেলা। দুই দলের কাছ থেকে পেলেন গার্ড অব অনার। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ক্লাবের সাফল্যের দুই কাণ্ডারি। তাদের বিদায়ী ম্যাচ নিজের করে নিলেন কিলিয়ান এমবাপ্পে।

চলমান মৌসুমের শেষ ম্যাচে এমবাপ্পে করলেন জোড়া গোল। ২-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারালো রিয়াল।

ম্যাচের ছয় মিনিটে এমবাপ্পে গোলের সুযোগ পান। বক্সে ঢুকেই তার নেওয়া শট একেবারে সামনে থেকে রুখে দেন সোসিয়দাদ কিপার উনাই মারেরো। ১০ মিনিটে রিয়াল কিপার আন্দ্রে লুনিন প্রতিপক্ষ খেলোয়াড় সার্জিও গোমেজের শট বাঁ দিকে ঝুকে আটকে দেন। তিন মিনিট  পর এমবাপ্পের শট গোলবারের উপর দিয়ে যায়। কিছুক্ষণ পর ফেদেরিকো ভালভার্দের প্রচেষ্টা রুখে দেন মারেরো।

৩৫ মিনিটে বক্সের মধ্যে পাবলো মারিনের হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। এমবাপ্পের শট মারেরো ঠেকালে তার ফিরতি শটে জাল কাঁপে। মৌসুমের ৩০তম লিগ গোলে ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে যান ফরাসি ফরোয়ার্ড।

বিরতির পর ভিনিসিয়ুসের একটি শট ঠেকান মারেরো। তবে ৮৩ মিনিটে ব্রাজিলিয়ানের বাড়ানো বল ছোট বক্সের সামনে থেকে রকেট গতিতে জালে জড়ান এমবাপ্পে।

শেষ বাঁশি বাজতে বিদায়ের সুরে আবেগঘন পরিবেশ তৈরি হয়। রিয়ালের হয়ে এদিন শেষ ম্যাচ খেলেছেন লুকাস ভাসকেস। সোসিয়াদের ডাগ আউটে সাত বছরের অধ্যায়ের ইতি টানলেন ইমানোল আলগুয়াসিল। লা লিগা রেফারি হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করা মারিও মেলেরো লোপেজও পেলেন বিদায়ী সংবর্ধনা।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি