১০ নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে!

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৫, ১৭:২০আপডেট : ২৭ মে ২০২৫, ১৭:২০

এক যুগেরও বেশি সময়ের সম্পর্কের অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন লুকা মদরিচ। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তবে ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের জার্সি এবার উঠছে কিলিয়ান এমবাপ্পের গায়ে!

২০২৪ এর গ্রীষ্মের দলবদলে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখেন এমবাপ্পে। এক বছর আগে মাদ্রিদ ছাড়া ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার ৯ নম্বর জার্সি দেওয়া হয় বিশ্বকাপ জয়ীকে।

মাদ্রিদে শুরুর সময়টা ভালো না কাটলেও নিজেকে ধীরে ধীরে খুঁজে পেয়েছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলে ৪৩ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন, লা লিগাতেও পেয়েছেন এই শীর্ষ গোলদাতার পুরস্কার। উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ ট্রফি জিতলেও অন্য প্রতিযোগিতায় সফল হননি তিনি।

জানা গেছে, ২০২৫-২৬ মৌসুমে নতুন রূপে দেখা যাবে এমবাপ্পেকে। এল চিরিনগুইতো-র রিপোর্ট অনুযায়ী ব্যালন ডি’অর জয়ী মদরিচের বিদায়ের পর ১০ নম্বর জার্সি পাচ্ছেন তিনি।

২০১৭ সাল থেকে ১০ নম্বর জার্সিতে খেলছিলেন মদরিচ, যা আগে পরেছিলেন বিশ্বকাপ জয়ী মেসুত ওজিল, পর্তুগিজ মহাতারকা লুইস ফিগো, ডাচ মিডফিল্ডার ক্লারেন্স সিডর্ফ ও ড্যানিল লিজেন্ড মিখায়েল লাউড্রুপ।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের