চ্যাম্পিয়ন মোহামেডানকে ফিফা প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ২১:১৯আপডেট : ২৮ মে ২০২৫, ২১:২২

সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২৩ বছর পর প্রথমবার দেশের চ্যাম্পিয়ন হয়েছে তারা। বসুন্ধরা কিংসের আধিপত্য থামিয়ে শিরোপা জিতেছে ঐতিহ্যবাহী ক্লাব। তাদের এই অর্জনের পর ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অভিনন্দন জানিয়েছে।

মোহামেডানের এই অর্জনে আনন্দ প্রকাশ করে ইনফান্তিনো বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে একটি চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থার প্রধান লিখেছেন, ‘এই চিঠিতে আমি আনন্দের সঙ্গে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের নতুন চ্যাম্পিয়ন মোহামেডান এসসিকে।’

তিনি আরও বলেছেন, ‘পুরো মৌসুম জুড়ে তাদের অবিরাম প্রচেষ্টা ও ফলের মূল্য তারা পেয়েছে। এই গুরুত্বপূর্ণ শিরোপা তারা জিতেছে। দল ও ক্লাবের প্রত্যেক সদস্যকে তাদের এই সেরা অর্জনের জন্য অভিনন্দন।’

সবশেষ তাবিথকে সম্বোধন করে লিখেছেন, ‘আপনার দেশের ফুটবলের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম, সমর্থন ও নিবেদনের জন্য আপনাকে ও আপনার ফেডারেশনকে ধন্যবাদ জানাই। আমি আবারও আপনার সঙ্গে দেখা করতে অধীর হয়ে আছি প্রিয় প্রেসিডেন্ট।’

গত ১৭ মে আবাহনী ফর্টিসের কাছে হেরে গেলে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে মোহামেডান। ২০০৭ সালে পেশাদার লিগ শুরুর পর প্রথমবারের মতো ট্রফি জিতলো সাদা-কালো জার্সিধারীরা। ২০০২ সালের পর এটি তাদের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি