কনফারেন্স লিগ জিতে যে কীর্তি গড়েছে চেলসি

  স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫, ১৩:৩১আপডেট : ২৯ মে ২০২৫, ১৩:৩১

ইউরোপিয়ান ক্লাব পর্যায়ের টুর্নামেন্টে ইতিহাস গড়েছে চেলসি। রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে জিতেছে উয়েফা কনফারেন্স লিগ। তাতে প্রথম দল হিসেবে ইউরোপের ৪টি মেজর ট্রফি জয়ের কীর্তি গড়েছে তারা। 

৯ মিনিটে আব্দে এজ্জাজুলির গোলে শুরুতে অগ্রগামিতা পেয়ে নিজেদের ফেভারিট ভাবতে শুরু করেছিল বেতিস। অথচ বল দখলে এগিয়ে ছিল চেলসি। কিন্তু কার্যকর সুযোগ তৈরিতে ব্যর্থ হচ্ছিল তারা। বেতিসও রক্ষণ সামলাচ্ছিল দারুণভাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে এসেই দৃশ্যপট পাল্টে দেয় এনজো মারেস্কার দল। ৫ মিনিটের ব্যবধানে দুই গোল ম্যাচের পরিস্থিতি বদলে দিয়েছে। ৬৫ ও ৭০ মিনিটে গোল করেছেন এনজো ফার্নান্দেস ও নিকোলাস জ্যাকসন। তাতে মূল ভূমিকা ছিল কোল পালমারের। তার পর ৮৩ মিনিটে দুরূহ কোণ থেকে গোল করে চেলসিকে নিরাপদ জায়গা নিয়ে যান বদলি খেলোয়াড় জর্ডান সানচো। যোগ হওয়া সময়ে স্কোর লাইন ৪-১ করেন ময়সেস কাইসেদো। 

এই শিরোপার ফলে ইউরোপিয়ান টুর্নামেন্টের সবগুলো ট্রফি ঘরে তোলার স্বাদ পেয়েছে চেলসি। জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ ও বিলুপ্তপ্রাপ্ত কাপ উইনার্স।  ২০২২ সালে টড বোয়েলির মালিকানায় আসার পর ক্লাবটির প্রথম শিরোপাও এটি। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
ভাগ্য ফেরাতে আলোনসোকে বেছে নিয়েছে চেলসি 
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
সর্বশেষ খবর
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি