ভয় কাটিয়ে শৈশবের ক্লাবে ফিরছেন ডি মারিয়া

  স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫, ১১:৩৭আপডেট : ৩০ মে ২০২৫, ১১:৩৭

বেনফিকায় ২০০৭ সালে যোগ দেওয়ার আগে শৈশবে ক্যারিয়ারটা শুরু করেছিলেন সেখানে। এবার শৈশবের সেই ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়া। 

আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগের স্তর প্রিমেরা ডিভিশনে খেলা ক্লাবটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘একসঙ্গে নিজেদের ইতিহাসটা আরও কয়েক পৃষ্ঠা লেখা বাকি। তোমাকে স্বাগতম...।’

২০০৭ সালে বেনফিকায় যোগ দেওয়ার পর ডি মারিয়া রিয়াল মাদ্রিদ, ম্যানস্টোর ইউনাইটেড, প্যারিস সেন্ত জার্মে ও জুভেন্টাসেও খেলেছেন। তার পর ২০২৩ সালে আবার ফেরেন বেনফিকায়।

গত গ্রীষ্মেই রোজারিওর সঙ্গে চুক্তি করার দ্বারপ্রান্তে ছিলেন তিনি। কিন্তু রোজারিওতে মাদক সংশ্লিষ্ট সহিসংতা বেড়ে যাওয়া এবং তার পরিবারকে হুমকি দেওয়ায় নিজের পরিকল্পনা পরিবর্তন করেন। শেষ পর্যন্ত ভয় কাটিয়ে সেই ক্লাবে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।  

ইউরোপে নিজের ক্যারিয়ারে ৩০টি শিরোপা জিতেছেন। পাশাপাশি আর্জেন্টিনার হয়ে ৬টি আন্তর্জাতিক শিরোপাও আছে তার। যার মধ্যে দুটি কোপা আমেরিকার পাশাপাশি রয়েছে ২০২২ সালের বিশ্বকাপ ও ২০০৮ সালের অলিম্পিক স্বর্ণপদক। 

ডি মারিয়া বেনফিকার হয়ে আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপের পরই রোজারিও সেন্ট্রালে যোগ দেবেন। ওই টুর্নামেন্টে পর্তুগিজ ক্লাবটি ‘সি’ গ্রুপে রয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, বোকা জুনিয়র্স এবং অকল্যান্ড সিটি।

/এফআইআর/   
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে