চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজিকে আতিথ্য দেবেন ম্যাক্রোঁ

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৫, ১২:২৩আপডেট : ০১ জুন ২০২৫, ১২:২৩

চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম শিরোপা জিতেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। ক্লাবটির ঐতিহাসিক সাফল্যে ফ্রান্সের রাজধানী প্যারিস এখন উৎসবের নগরী। সেই আনন্দ ছুঁয়ে গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকেও। বিজয়ী দলকে অভিনন্দন জানাতে রবিবার নিজ বাসভবনে তাদের আতিথ্য দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

ইন্টার মিলানকে রেকর্ড ৫-০ গোলে হারানোর পর সামাজিক মাধ্যম এক্স-এ নিজের প্রতিক্রিয়া জানান ম্যাক্রোঁ। পিএসজির জন্য দিনটা গৌরবের বলে উল্লেখ করেন তিনি। সেখানে লিখেছেন, ‘সাবাস, আমরা সবাই গর্বিত।আজ রাতে প্যারিসই ইউরোপের রাজধানী।’

প্যারিসের মেয়র আনে ইদালগো সাংবাদিকদের বলেছেন, এটি একটি ঐতিহাসিক জয়। কারণ, প্যারিস রাজধানীর দল ইউরোপের ক্লাব ফুটবলে এবারই প্রথম সর্বোচ্চ পুরস্কারটি জিতেছে।

এদিকে, প্যারিস পুলিশ জানিয়েছে, শহরের শঁজে লিজে অ্যাভিনিউ ও পিএসজির পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামের কাছে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানেই বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার জন্য লোকে ভিড় করেছিল। 

এই ঘটনায় পুলিশ ৫৯জনকে আটক করেছে। যাদের অধিকাংশের কাছ থেকে আতশবাজি পাওয়া গেছে। 

/এফআইআর/
সম্পর্কিত
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি