৭ মাস পর জাতীয় দলের অনুশীলনে মেসি

  স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ১৩:৪৪আপডেট : ০৩ জুন ২০২৫, ১৩:৪৪

সাত মাসের আন্তর্জাতিক বিরতির পর অবশেষে সোমবার জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার আগে দলীয় অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি।

৩৭ বছর বয়সী মেসি সর্বশেষ বিশ্বকাপ জয়ী দলটির হয়ে খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। পেশির চোটে মার্চ মাসের দুটি বাছাই ম্যাচ থেকে ছিটকে যান। ওই সময় অবশ্য তাকে ছাড়াই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে স্ক্যালোনির দল। 

মেসি সোমবার বুয়েন্স এইরেসের উপকণ্ঠে তার নামে করা ট্রেনিং কমপ্লেক্সে দলের প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন। 

অবশ্য এবার দারুন ফর্মে রয়েছেন ইন্টার মায়ামি তারকা। সোমবার টানা দ্বিতীয় সপ্তাহের মতো এমএলএস প্লেয়ার অব দ্য উইক নির্বাচিত হয়েছেন। গত শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ৫-১ গোলের জয়ে মূল নায়ক ছিলেন তিনি। 

বর্তমানে লাতিন অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে। শুক্রবার তারা চিলির বিপক্ষে সকাল ৭টায় মাঠে নামবে। তার পর তারা বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টালে কলম্বিয়াকে আতিথ্য দেবে। 

মেসির ফেরার পাশাপাশি স্ক্যালোনির স্কোয়াডে নতুন মুখ রয়েছেন ৩জন। যারা এবারই প্রথম আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেয়েছেন।

ডিফেন্ডার কেভিন লোমোনাকো (ইনডিপেনিয়েন্তে) ও মারিয়ানো ট্রোইলো (বেলগ্রানো) এবং ১৭ বছর বয়সি ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো (রিভার প্লেট), যিনি ইতোমধ্যেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন। 

স্ক্যালোনিকে একাদশ সাজাতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কারণ অনেক মূল খেলোয়াড়রা ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত। বেনফিকার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি নিষিদ্ধ থাকায় টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গী হতে পারেন অলিম্পিক মার্শেইর লিওনার্দো বালেরদি বা লঁসের ফাকুন্দো মেদিনা।

এছাড়া মাঝমাঠেও বড় পরিবর্তন আসছে। লিভারপুলের আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ইনজুরিতে এবং চেলসির এনজো ফার্নান্দেজ ও এএস রোমার লিয়ান্দ্রো পারেদেস একটি করে ম্যাচে নিষিদ্ধ রয়েছেন।

অপর দিকে, ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্টিনেস বুধবার জাতীয় দলে যোগ দেবেন। গত শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সেন্ত জার্মেইর কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে তার দল। ধারণা করা হচ্ছে তিনি হয়তো প্রথম ম্যাচে খেলবেন না। 

/এফআইআর/   
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের