প্রথমবার বিশ্বকাপে উজবেকিস্তান, জর্ডান

  স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৫, ০৯:১৪আপডেট : ০৬ জুন ২০২৫, ০৯:১৪

ইতিহাস গড়েছে উজবেকিস্তান ও জর্ডান। প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। বাছাই থেকে ১১তমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াও। 

গ্রুপ ‘এ’ তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র উজবেকিস্তানের কোয়ালিফাই করার জন্য ছিল যথেষ্ট। তাতে এক ম্যাচ আগেই গ্রুপের জন্য নির্ধারিত দ্বিতীয় স্বনিয়ন্ত্রিত স্থানে থাকা তাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে। তাদের আগে রয়েছে ইরান। 

ড্রয়ের জন্য উজবেক গোলকিপার উটকির ইউসুপভকে ধন্যবাদ দিতেই হবে। বেশ কিছু সেভ করে রক্ষণ অটুট রেখেছিলেন তিনি। 

ত্রয়ী দলের সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত করেছে জাপান, নিউজিল্যন্ড, ইরান ও আর্জেন্টিনাও। 

তিনটি এশিয়ান গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে নাম লেখাবে। যারা তৃতীয় ও চতুর্থ হবে, তারা আবার বাছাইয়ের চতুর্থ রাউন্ডে অংশ নেবে। ‘এ’ গ্রুপে এই অবস্থানে রয়েছে আরব আমিরাত ও কাতার। 

দক্ষিণ কোরিয়া ‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ইরাককে ২-০ গোলে হারিয়েছে তারা।  একই গ্রুপ থেকে জর্ডান ৩-০ গোলে ওমানকে হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপ।

ঐতিহাসিক অর্জনের পর জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানান দলকে। প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ‘এই ঐতিহাসিক অর্জন আমাদের দলের প্রাপ্য। দলটাতে এমন সব তারকা ও সদস্য রয়েছেন, যাদের নিয়ে আমরা গর্বিত। আমাদের বিশ্বস্ত ভক্তদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যারা আমাদের পাশে থেকেছেন এবং সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন।’

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি