খেলোয়াড়দের নিয়ে গর্বিত সিঙ্গাপুর কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৫, ২২:৫৭আপডেট : ১০ জুন ২০২৫, ২২:৫৭

বাংলাদেশ ঘরের মাঠে কঠিন প্রতিরোধ গড়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচের প্রায় আধঘণ্টা ঘণ্টা আগে গোল শোধ দিয়ে ভয় ধরিয়ে দিয়েছিল স্বাগতিকরা। শেষ দিকে মুহুর্মুহু আক্রমণে তো সিঙ্গাপুরের কাছ থেকে পয়েন্ট আদায়ের ইঙ্গিত দিয়েছিল তারা। তবে হার মানতে হয়েছে ২-১ গোলে। প্রবল লড়াইয়ের মুখে পড়েও দল জেতায় খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ সিঙ্গাপুর কোচ সুতোমু ওগুরা।

র‌্যাঙ্কিংয়ে ২২ ধাপ পেছনে থাকা বাংলাদেশের বিপক্ষে কঠিন ম্যাচের পর ওগুরা বললেন, ‘আমি আমার খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করি। পুরো ১০০ মিনিট ধরে ছেলেরা ধৈর্য, লড়াই আর শেখার কাজ করে গিয়েছে। আমার কোচিং স্টাফের সকলেই ছেলেদের প্রশংসা করি।’ 

দলের গোলরক্ষক ভুল করায় ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে বসেছিল সিঙ্গাপুর। গোল হজম করে বসে তারা। তবে এই বিষয়টি নিয়ে অসন্তুষ্ট হলেন না ওগুরা, ‘আমি সবসময় বলি আমরা কতটা ভালো ডিফেন্স করছি বা মাঝমাঠে কত ভালো করছি। কোনও খেলোয়াড় যদি ভুল করে থাকে তবে সেটা আমারই দায়।’ 

খেলোয়াড়দের মাঝে ইতিবাচক মনোভাব আগেই রোপণ করেছিলেন কোচ, ‘আমি ছেলেদের বলেছি আমরা প্রতিপক্ষ (বাংলাদেশ) দলকে সম্মান করবো। তবে খুব বেশি না। তাদেরকে ভয় পাওয়া আমাদের কাজ নয়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি