ডি ব্রুইনা নাপোলির, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা!

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৫, ১৩:২১আপডেট : ১১ জুন ২০২৫, ১৩:২১

নাপোলিতে কেভিন ডি ব্রুইনার চুক্তির আনুষ্ঠানিকতা এখন সময়ের ব্যাপার। চলতি কর্মসপ্তাহ শেষে ইতালিতে থাকবেন তিনি। দলবদলের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও আরও কিছু আনুষ্ঠানিকতার পরই সিরি আ চ্যাম্পিয়নরা বেলজিয়ান মিডফিল্ডারের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

আগামী বৃহস্পতিবার নেপলসে থাকবেন ম্যানসিটির সাবেক খেলোয়াড় ডি ব্রুইনা। তারপরই নাপোলির নতুন খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করা হবে।

ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রয়োজনীয় চুক্তিপত্রে এরই মধ্যে স্বাক্ষর হয়ে গেছে। বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আর কয়েক দিনের মধ্যে।

প্রাথমিকভাবে দুই বছরের জন্য নাপোলির সঙ্গে চুক্তি করেছেন ডি ব্রুইনা। প্রয়োজনে সেই চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর পথ খোলা রাখা হয়েছে।

ডি ব্রুইনার স্ত্রী এরই মধ্যে নেপলসে ঘুরে গিয়েছেন। তিন সন্তানের জন্য স্কুল খুঁজেছেন, বাসাও দেখে গেছেন।

এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এই ট্রান্সফার উইন্ডোতে নাপোলির প্রথম চুক্তিবদ্ধ খেলোয়াড় হতে যাচ্ছেন ডি ব্রুইনা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি