ক্লাব বিশ্বকাপ বাদ দেওয়ার দাবি তেবাসের

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৫, ২১:১৫আপডেট : ১৮ জুন ২০২৫, ১৩:২০

বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা দেখেন না লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। গত সপ্তাহে বলেছিলেন, এই টুর্নামেন্ট ‘সম্পূর্ণ অযৌক্তিক’। ৩২ দলের এই প্রতিযোগিতা আয়োজনের সমালোচনার ঝাঁজ আরও বাড়ালেন তিনি। তার মনে হয়, ফুটবল ক্যালেন্ডার থেকে ক্লাব বিশ্বকাপ বাদ দেওয়া উচিত।

মঙ্গলবার এলএএফসির বিপক্ষে চেলসির ২-০ গোলে জয়ের ম্যাচ ২৫ মিনিট দেখেছেন। এই সময়ে তার এটিকে প্রীতি ম্যাচ ছাড়া আর কিছু মনে হয়নি।

মাদ্রিদে একটি অনুষ্ঠানের পর তেবাসকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে ক্লাব বিশ্বকাপ আয়োজনে ফিফা কীভাবে আরও ভালো কাজ করতে পারে? তিনি বললেন, ‘এটিকে বাদ দিয়ে। আমার উদ্দেশ্য হলো আর কোনও ক্লাব বিশ্বকাপ থাকবে না। আমি এই ব্যাপারে খুব পরিষ্কার। এর কোনও জায়গা নেই। মডেলটি জাতীয় লিগের পুরো পরিবেশকে প্রভাবিত করে, বিশেষ করে ইউরোপে।’

তিনি আরও বললেন, ‘যে পরিবেশ এরই মধ্যে নিশ্চিত হয়েছে, সেটা বজায় রাখতে হবে এটিকে বাদ দিয়ে। (ক্লাব বিশ্বকাপ) আগে যেমন ছিল তেমন রাখুন, যখন এক সপ্তাহের একটু বেশি সময় লাগতো এটি শেষ হতে।’

কোনও ম্যাচ দেখেছেন কি না প্রশ্নে তিনি বলেন, ‘আমি চেলসির ম্যাচ একটু দেখেছি, মনে হয়েছে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ হচ্ছে। আমি কোনও তীব্রতা দেখতে পাইনি, অন্তত ২৫ মিনিটের খেলা দেখে তাই মনে হয়েছে।’

গত ১৪ জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ১৩ জুলাই হবে ফাইনাল। বড় পরিসরের এই প্রতিযোগিতায় স্পেন থেকে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ খেলছে।  চার বছর পরপর হবে এই টুর্নামেন্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
ফিফা ক্লাব বিশ্বকাপট্রাম্পের কাছে আসল ট্রফি, চেলসি পেয়েছে রেপ্লিকা!
পিএসজির স্বপ্ন ভেঙে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী