তিন মিনিটে ২ গোল করে শেষ ষোলোতে চেলসি

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫, ০৯:২১আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:৩৮

গরমে জেরবার অবস্থা। গ্রুপের শেষ ম্যাচের আগের দিন অনুশীলনও ঠিকমতো হয়নি। তবে মাঠে নেমে তার কোনও আঁচ পড়তে দেয়নি চেলসি। ইএস তিউনিসকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট কেটেছে তারা।

তিনটি গোলই অবশ্য এসেছে দুই অর্ধের ইনজুরি টাইমে। প্রথন দুটি গোল হয়েছে তিন মিনিটে। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এনজো ফের্নান্দেজের ফ্রি কিকে হেড করে জাল কাঁপান টসিম আদারাবিও।

দুই মিনিট পর বক্সের বাইরে থেকে ফের্নান্দেজের উড়িয়ে মারা বল পায়ে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন লিয়াম ডেলাপ।

শেষ অর্ধের ইনজুরি টাইমের সাত মিনিটে বক্সের বাইরে থেকে টাইরিক জর্জের জোরালো শটে তৃতীয় গোল আসে।

ডি গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে খেলবে চেলসি। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ বেনফিকা। একই গ্রুপের চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
ফিফা ক্লাব বিশ্বকাপট্রাম্পের কাছে আসল ট্রফি, চেলসি পেয়েছে রেপ্লিকা!
পিএসজির স্বপ্ন ভেঙে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে