‘বিশ্বসেরা’ পিএসজির বিপক্ষে চেলসিকে নিয়ে আশাবাদী মারেসকা

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১৪:২০আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৪:২০

প্যারিস সেন্ট জার্মেই যে ছন্দে আছে, নিঃসন্দেহে তাদেরকে বর্তমান সময়ের বিশ্বসেরা ক্লাব বলা যায়। চেলসি কোচ এনজো মারেসকা তা স্বীকারও করেছেন। তবে তিনি আশাবাদী, তার দল বড় পরিসরের প্রথম ক্লাব বিশ্বকাপ জিতে সফল মৌসুমকে আরও রাঙাতে পারবে।

রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে পিএসজির মুখোমুখি হওযার আগে মারেসকা বললেন, ‘নিঃসন্দেহে তারা ইউরোপের শীর্ষ দল এবং সম্ভবত এই মুহূর্তের বিশ্বের সেরা দল। কিন্তু আমি মনে করি প্রত্যেক খেলা ভিন্ন হতে পারে। তাদের জন্য আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা। কিন্তু একই সঙ্গে আমরা এখানে আমাদের সেরাটা দিয়ে ফাইনাল জয়ের চেষ্টা করবো।’

ফাইনালে ওঠার পথে চেলসি বেনফিকাকে বিদায় করেছে। নকআউটে দুই ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও ফ্লুমিনেন্সকেও হারিয়েছে ব্লুরা। তাদেরকে আরও অনুপ্রাণিত করছে উয়েফা কনফারেন্স লিগ জয়। আরেকটি শিরোপার খোঁজে তারা।

তবে ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে চেলসি ফেভারিট নয়। গত বছর লিস্টার সিটি থেকে যোগ দেওয়া মারেসকা বললেন, ‘এটা দারুণ মৌসুম। আমার জন্য এই মৌসুমের সবচেয়ে বড় অর্জন হলো এক বছর আগেও চেলসি ফুটবলের কারণে নয়, বড় স্কোয়াড ও অর্থের কারণে আলোচিত ছিল। এখন কেউই এসব নিয়ে নয়, তারা চেলসির খেলার ধরন নিয়ে কথা বলছে, কীভাবে জিতছি সেটা নিয়ে আলাপ করছে। ব্যক্তিগতভাবে আমার জন্য বড় অর্জন।’

/এফএইচএম/
সম্পর্কিত
মার্তিনেজের আগমনে চেলসি কি এখন প্রিমিয়ার লিগের শিরোপার দাবিদার?
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি
সর্বশেষ খবর
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল