তিন ঘণ্টা পর শুরু হওয়া ভিন্ন মাঠে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ১৯:৪৩আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২১:৩৭

বৃষ্টির কারণে প্রথমার্ধ হলো কিংস অ্যারেনাতে। তিন ঘণ্টা অপেক্ষার পর মাঠ অনুপযুক্ত থাকায় পাশেই অনুশীলন মাঠে হয় বাকি অর্ধের খেলা। সেখানে বাংলাদেশ দাপট অব্যাহত রেখে ম্যাচ জিতে নিয়েছে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ মঙ্গলবার শান্তি মার্ডির হ্যাটট্রিকে বাংলাদেশ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে।

কিংস অ্যারেনায় সকাল থেকেই বৃষ্টির হানা। সেই বৃষ্টির মধ্যেই ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হয় সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের খেলা।

ভারী বর্ষণে সারা মাঠ কাদাময়। বল পানির মধ্যে পড়লে আটকে যাচ্ছে। কোনও দলের মেয়েরাই তাদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। বল আটকে যাচ্ছিল। মাঠে পড়ে যান অনেকেই।

কোচ পিটার বাটলার আজ বেঞ্চের ফুটবলারদের পরখ করেছেন। নেপালের বিপক্ষে ম্যাচের ফুটবলারদের মধ্যে একাদশে ছিলেন মাত্র দুজন- বন্যা খাতুন ও শান্তি।

বাংলাদেশের জয় উদযাপন

গোলকিপার পজিশনে স্বর্ণা রানী মন্ডলের পরিবর্তে দেখা মিললো মিলি আক্তারের। অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে সুরমা জান্নাতের হাতে দেখা গেলো আর্মব্যান্ড।

লাল কার্ডের কারণে এমনিতেই দলে নেই মোসাম্মৎ সাগরিকা।

ম্যাচের ২ মিনিটে তৃষ্ণা রানীর শট আটকে যায় কাদায়। এরপর ৭ মিনিটে শান্তি মার্ডি তিনবারের চেষ্টায় গোল দিয়েছেন। ভেজা মাঠে বল আটকে যাচ্ছিল বক্সের মধ্যে। প্রথমবার ভুটানের গোলকিপার পেমা ইয়াংজম শান্তির শট আটকে দেন। পরের দুবারের চেষ্টায় অবশেষে গোল পান বাংলাদেশ ফরোয়ার্ড।

ম্যাচের বাকি সময়ে আসলে কাদাময় মাঠে দুই দলের ফুটবলাররা শুধু বলের পেছনে দৌড়েছেন। কিন্তু স্বাভাবিক খেলাটা ঠিকমতো খেলতে পারেননি।

এরপরও বাংলাদেশই বেশি আক্রমণ করেছে। বিরতির খানিক আগে বাম প্রান্ত দিয়ে শান্তি কয়েকবার আক্রমণ শানান। সেই বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি বন্যা আক্তার ও রূপা আক্তার।

তিন ঘণ্টা পর কিংসের অনুশীলন মাঠে বিরতির পর শুরু হওয়া ম্যাচে স্বাগতিকরা দাপট দেখিয়েছে।

তবে শুরুতে গোল শোধ দিয়ে ভুটান ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়।

দলের চতুর্থ গোল করেন শান্তি

৫৩ মিনিটে ভুটান সমতায় ফিরে। তেলদেন আগুয়ান গোলকিপারকে কাটিয়ে শট নিলেও তা ঠিকঠাক হয়নি। ওয়াংমো বল পেয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন।

তবে এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে তিন গোল আদায় করে নেয়। 

চার মিনিট পর কর্নার থেকে শান্তি দ্বিতীয় গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে নেন।

৭৬ মিনিটে বদলি মুনকি আক্তার স্বাগতিকদের তৃতীয় গোল উপহার দেন। একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে তিনি গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশ করেন।

৭৯ মিনিটে শান্তি হ্যাটট্রিক করেন। উমেলহার ক্রসে তিনি বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান। বাংলাদেশ ৪-১ গোলে জয় সুনিশ্চিত করে।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের