অ্যাতলেতিকোতে আসছেন বিশ্বকাপ জয়ী আলমাদা

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১০:০৭আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:৪৪

২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদাকে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো থেকে আলমাদাকে নিতে দুই পক্ষই সমঝোতায় পৌঁছেছে। 

লা লিগা দল অ্যাতলেতিকো মাদ্রিদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘আলমাদার ব্যাপারে বোতাফোগোর সঙ্গে আমরা ঐকমতে পৌঁছেছি। এখন মেডিকেল শেষে আলমাদা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন।’

২৪ বছর বয়সী আলমাদা গত মৌসুমের দ্বিতীয়ার্ধটা ধারে লিওঁতে কাটিয়েছেন। সেখানে দুটি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন। সব মিলে ফরাসি ক্লাবটির হয়ে খেলেছেন ২০টি ম্যাচ। 

কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা আলমাদা দেশের হয়ে খেলেছেন ১০টি ম্যাচ। তাছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিকেও দলের হয়ে অংশ নেন। 

অ্যাটাকিং মিডফিল্ডার সবার নজরে আসেন স্থানীয় দল ভেলেজ সারসফিল্ডে খেলার সময়। এখানেই ২০১৮ সালে ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক তার। তার পর ২০২২ সালে মেজর লিগ সকার দল আটলান্টাতে খেলেছেন। তার ফর্ম তাকে গত গ্রীষ্মে বোতাফোগোতে টেনেছে। সেখানে ক্লাবটির হয়ে খেলেছেন ২৬ ম্যাচ। জিতেছেন ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেস। তার পর ধারে খেলতে জানুরিয়াতে চলে যান লিওঁ।

/এফআইআর/    
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের