কিংস ছেড়ে পুলিশ ফুটবল ক্লাবে কোচ আসিফুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জুলাই ২০২৫, ১৩:০২আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৩:০২

ছিলেন বসুন্ধরা কিংসের সহকারী কোচ। এবারই প্রথম হেড কোচ হয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন এস এম আসিফুজ্জামান। ২০২৫-২০২৬ মৌসুমে ক্লাবটির কোচের দায়িত্ব পড়েছে তার কাঁধে। 

এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী কোচের হাতে চুক্তিপত্র তুলে দিয়েছেন। 

এস এম আসিফুজ্জামান এর আগে ২০১৯-২০২৫ মৌসুমে বসুন্ধরা কিংসের সহকারী কোচ এবং ২০২১-২০২২ মৌসুমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৮-২০১৯ মৌসুমে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ছিলেন এবং তার নেতৃত্বে ক্লাবটি বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ জিতে প্রিমিয়ারে খেলার যোগ্যতাও অর্জন করে। এএফসি প্রো লাইসেন্সধারী এই কোচের বিভিন্ন ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে । 

ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, ‘নতুন কোচের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।’ 

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, ম্যানেজার ও উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এবং সহ-সম্পাদক ও উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদিব লুনা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
আবারও ঢাকার মাঠে ব্রাজিলের রবসনকে দেখা যাবে 
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
সর্বশেষ খবর
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন