ফুটসালে আসছে ইরানি কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুলাই ২০২৫, ১৩:২৭ আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৩:২৭

এএফসি ফুটসালে অভিষেকের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে তাদের। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। এরইমধ্যে বাংলাদেশ দল গঠনে কাজ শুরু হয়েছে।  দুই দিন ব্যাপী ট্রায়াল থেকে ৫৩ জন বাছাই করা হয়েছে। আগামী সপ্তাহে ইরান থেকে কোচও আসছেন। 

সাইদ খোদারাহমিকে হেড কোচ করে ফুটসাল টুর্নামেন্টে যাবে বাংলাদেশ। ৫৯ বছর বয়সী সাইদের এএফসির ফুটসাল ইন্সট্রাক্টর হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ছিলেন মিয়ানমারের কোচ।  

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘ইরান থেকে কোচ নিশ্চিত হয়েছে। তিনমাসের জন্য আগামী সপ্তাহে আসছেন। এলেই তিনি ট্রায়াল থেকে খেলোয়াড় দেখে চূড়ান্ত বাছাই করবেন। আমাদের হাতে সময় কম।  আমরা চাই কোচের অধীনে মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করতে। সেই চেষ্টাও চলছে। ’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘ফুটবলাররা কেউ রোবট নয় যে প্রোগ্রাম সেট করলাম আর খেলে ফেললো’
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
সাফে বাফুফের কর্মকর্তা ‘প্রীতি’!
সর্বশেষ খবর
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
তাহসিফের লাশ উদ্ধার: তদন্তের শুরুতেই উঠছে যেসব প্রশ্ন
তাহসিফের লাশ উদ্ধার: তদন্তের শুরুতেই উঠছে যেসব প্রশ্ন
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়