বাফুফে ইন্টার্নশিপ প্রোগ্রাম থেকে যা জানা গেলো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১৯:২৯আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৯:২৯

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মাসব্যাপী বাফুফে ইন্টার্নশিপ প্রোগ্রাম শেষ হয়েছে। 

এ প্রোগ্রামে ঢাকা ও প্যারিস থেকে ১০ জন প্রতিভাবান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বাফুফে ভবনে এসময় অংশগ্রহণকারীদের প্রশংসনীয় অবদান ও স্বীকৃতি হিসেবে সনদ বিতরণ করা হয়।

এই ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বাফুফের অভ্যন্তরীণ বিভিন্ন ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে ভবিষ্যতমুখী ও অর্থবহ প্রকল্প নিয়ে কাজ করেন। তাদের গবেষণা ও উপস্থাপনাগুলোর মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্র। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ঘরোয়া লিগে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে খেলোয়াড়, কোচ, রেফারি এবং দর্শকদের সম্পৃক্ততা বৃদ্ধি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্পোর্টস সায়েন্সকে একাডেমিক কারিকুলামে অন্তর্ভুক্ত করা। সারাদেশে ফুটবল একাডেমি ও খেলোয়াড়দের মাঝে ফিফা কানেক্ট নিবন্ধন সম্প্রসারণ। প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই ও উন্নয়নের জন্য একটি পূর্ণাঙ্গ প্লেয়ার প্রোফাইল সিস্টেম তৈরি করা।

অনুষ্ঠানের শুরুতে বাফুফে সম্মানিত সভাপতি  তাবিথ আউয়াল সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি ইন্টার্নদের মনে করিয়ে দেন, ক্রীড়ার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বিশ্বের যেকোনও প্রান্তেই ফুটবল হতে পারে নেতৃত্ব ঐক্য এবং দলগত চেতনার এক শক্তিশালী
মাধ্যম। 

এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে নতুন প্রজন্ম, শিক্ষা এবং ফুটবল উন্নয়নের মাঝে একটি কার্যকরী সেতুবন্ধন তৈরি করেছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি