আর্সেনালে ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার মস্কেরা

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১১:১২আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১১:১২

লা লিগা দল ভ্যালেন্সিয়া থেকে লম্বা সময়ের জন্য সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ান মস্কেরার সঙ্গে চুক্তি করেছে আর্সেনাল। বৃহস্পতিবার এই ঘোষণা দেয় প্রিমিয়ার লিগ ক্লাব।

এই দলবদলের বিস্তারিত প্রকাশ করা না হলেও ব্রিটিশ মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে গানাররা। 

সব প্রতিযোগিতা মিলে ভ্যালেন্সিয়ার হয়ে ৯০ ম্যাচ খেলেছেন মস্কেরা। ১২তম হয়ে গত লা লিগা মৌসুম শেষ করা দলটির হয়ে ৩৮ ম্যাচের ৩৭টি খেলেন তিনি।

এই দলবদলের উইন্ডোতে মার্টিন জুবিমেন্দি, কেপা আরিজাবালাগা, ক্রিস্টিয়ান নর্গার্ড ও ননি মাদুয়েকের পর মস্কেরাকে আনলো আর্সেনাল।

গত তিনটি লিগ মৌসুমে রানার্সআপ হওয়া আর্সেনাল আক্রমণভাগের শক্তি বাড়াতে স্ট্রাইকার ভিক্টর গিওকেরেসকে আনছে বলে শোনা যাচ্ছে।

কোচ মিকেল আর্তেতা স্বাগত জানিয়েছেন মস্কেরাকে, ‘আর্সেনালে ক্রিস্টিয়ানকে আমরা স্বাগত জানিয়ে আনন্দিত। ২১ বছর বয়সী ডিফেন্ডার হিসেবে সে এরই মধ্যে লা লিগায় ধারাবাহিক পারফর্ম করে ভালো অভিজ্ঞতা অর্জন করেছে। সে একজন বুদ্ধিমান খেলোয়াড় যার দারুণ গতি, যে কেন্দ্রীয়ভাবে তো বটেই, উভয় পাশেও খেলতে পারে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী