সুনামি সতর্কতার মাঝেই লিভারপুলের বড় জয়

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১৯:৩০আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৯:৩০

বুধবার সকালের দিকে রাশিয়ার পূর্ব ‍উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়। তাতে জাপানে ইয়োকোহামা এফ. মারিনোসের বিপক্ষে লিভারপুলের প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ম্যাচ নিরাপদেই মাঠে গড়িয়েছে এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে।

এই ম্যাচে লিভারপুলের জার্সিতে প্রথম গোল করেছেন ফ্লোরিয়ান উইর্টজ। দ্বিতীয়ার্ধের শুরুতে আসাহি উয়েনাকা গোল করে ইয়োকোহামাকে লিড এনে দেন। তারপর নিসান স্টেডিয়ামে লিভারপুলকে সমতায় ফেরান রেকর্ড দামে এই মৌসুমে যোগ দেওয়া উইর্টজ। তারপর দুই টিনএজার ট্রে নিওনি ও রিও এনগুমোহা অতিথিদের হয়ে জাল কাঁপান।

আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ৬ কোটি ৯০ লাখ পাউন্ডে র স্ট্রাইকার উগো একিতিকে লিভারপুলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামেন। ২৫ মিনিটে ব্যাক হিলে আর্নে স্লটের দলকে এগিয়ে নেওয়ার বেশ কাছে ছিলেন তিনি।

কডি গাকপো পোস্টে আঘাত করলে লিভারপুলকে হতাশ হতে হয়। বিরতির আগে জাপানি ক্লাবের জুন আমানোর একটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন লিভারপুল কিপার জর্জি মামারদাশভিলি।

প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। বিরতির পর হয় চার গোল। তাতে ইয়োকোহামা লিড নিয়ে চমক দেখালেও শেষ হাসি হেসেছে লিভারপুল।

প্রাক মৌসুমের শুরুতে লিভারপুল শনিবার এসি মিলানের কাছে ৪-২ গোলে হারে। তারা এবার দেশে ফিরে যাবে, সেখানে অ্যানফিল্ডে স্বাগত জানাবে অ্যাথলেটিক বিলবাওকে।

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী